Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

”নিউইয়র্ক টাইমস ট্রাভেল শো”-এ প্রথমবারের মতো বাংলাদেশ এর অংশগ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: February 1, 2018 | 11:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ প্রথমবারের মতো বিখ্যাত ”নিউইয়র্ক টাইমস ট্রাভেল শো” এ অংশগ্রহণ করে। ম্যানহাটান এর জ্যাকব কে. জেভিটস সেন্টারে অনুষ্ঠিত ২০১৮ সালের তিনদিন ব্যাপী  মেলায় (২৬-২৮ জানুয়ারী) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বাংলাদেশের ৬টি বেসরকারী পর্যটন সংস্থা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পর্যটন বিষয়ক আকর্ষণীয় পোষ্টার ও তথ্য সমৃদ্ধ প্রকাশনা এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপাদান দিয়ে সুসজ্জিত ”বাংলাদেশ স্টল” দেশী-বিদেশী দর্শনার্থী/পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। মেলায় আগত পর্যটন এর সাথে জড়িত বিদেশী ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা বাংলাদেশী প্রদর্শকদের সাথে মতবিনিময় করেন এবং এক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। ১৭০টি গন্তব্যের প্রতিনিধিত্বকারী ৫৫০জন প্রদর্শক মেলায় অংশগ্রহণ করেন।উল্লেখ্য, এবারের ট্রাভেল শো নিউইয়র্ক টাইমস কর্তৃক প্রতিবছর আয়োজিত শো এর ১৫তম বার্ষিকী। কনসাল জেনারেল জনাব মোঃ শামীম আহসান,এনডিসি ছাড়াও কনস্যুলেট জেনারেল এর অন্যান্য কর্মকর্তারা এবং (ইঞই)-র প্রতিনিধিসহ অন্যান্যরা মেলায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ