Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের মাতার ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: June 18, 2017 | 1:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের মা নূরজাহান বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। বাংলাদেশে নিজ জেলা ফেনীর দক্ষিণ আনন্দপুর গ্রামে স্থানীয় সময় গত ১৫ই জুন বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মরহুমাকে ওইদিনই ফেনীর দক্ষিণ আনন্দপুর গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোহাম্মদ এন মজুমদার জানান, গত বছরের ২১ই ডিসেম্বর সর্বশেষ তিনি তার মাকে দেখতে বাংলাদেশে যান। ওই সময় বেশ কিছুদিন তার মার সান্নিধ্যে থেকে আবার নিউইয়র্ক ফিরে আসেন। এটাই ছিল তার মার সাথে শেষ দেখা। এর আগে ২০০১ সালে তার বাবা মারা যান।নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের মাতার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এসব শোক বিজ্ঞপ্তিতে মরহুমার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এদিকে, নূরজাহান বেগমের আত্মার মাগফেরাত কামনা করে পার্কচেস্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ. নর্থ ব্রঙ্কস জামে মসজিদসহ নিউইয়র্ক ও নিউজার্সীর বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজে বিশেষ দোয়া করা হয়। ইফতার মাহফিলেও মরহুমার জন্য দোওয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ