নিউইয়র্ক প্রবাসী আইনজীবী এন মজুমদার ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান পুন:নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার তৃতীয় বারের মত ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কমিউনিটি বোর্ড মেম্বারদের প্রত্যক্ষ ভোটে অতি সম্প্রতি তিনি এ পদে পুন:নির্বাচিত হন।
উল্লেখ্য, কমিউনিটি বোর্ড মেম্বারগণ নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যানদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হন। আর কমিউনিটি বোর্ড মেম্বারদের প্রত্যক্ষ ভোটে এক্সিকিউটিভ বোর্ড গঠিত হয়। এর মধ্যে কয়েকটি সাব কমিটি থাকে। মোহাম্মদ এন মজুমদার ২০১২ সাল
থেকে এ বোর্ডের ল্যান্ড এন্ড জোনিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। পার্কচেষ্টার, ক্যাসেলহিল ও সাউন্ডভিউ নিয়ে গঠিত ব্রঙ্কসের সর্ব বৃহৎ কমিউনিটি বোর্ড ৯ এর জ্যেঠ্যতম সদস্য মোহাম্মদ এন মজুমদার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
তিনি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট এবং ব্রঙ্কসের রিয়েল এষ্টেট ইনভেষ্টমেন্ট ফার্ম “পার্কচেষ্টার হোম এলএলসি” এর চেয়ারম্যান। সুদীর্ঘকাল থেকে ব্রঙ্কসে বসবাসকারী মোহাম্মদ এন মজুমদার স্থানীয় সরকার, রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে আসছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ