Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শশুড়ের ইন্তেকাল, আজ বাদ জুম্মা পার্কচেষ্টার জামে মসজিদে জানাজা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: September 29, 2017 | 12:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শশুড় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়া গতকাল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় নিউইয়র্কে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুম্মা ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মরহুম নুরুজ্জামান ভূইয়া ২ পুত্র, ১ কন্যা, ৭ নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের একমাত্র মেয়ে এবং মোহাম্মদ এন মজুমদারের সহধর্মিনী রেক্সোনা মজুমদার নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও পার্কচেস্টার হোম এলএলসি’র প্রেসিডেন্ট। তাদের দেশের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।
মোহাম্মদ এন মজুমদার জানান, তার শশুড় আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়া ১৯৭৮ সালে
যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে নিউইয়র্কের ম্যানহাটানে বসবতি গড়ে তুললেও ১৯৮৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিবার পরিজন নিয়ে ব্রঙ্কসে বসবাস করেন। তিনিই তার পরিবারের সবাইকে যুক্তরাষ্ট্রের নিয়ে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। মরহুমের জানাজায় অংশগ্রহণ এবং তাঁর আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন মোহাম্মদ এন মজুমদার।

এদিকে, আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শশুড় আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়ার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এসব শোক বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV