Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী খান শওকত রচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মঞ্চস্থ হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: June 20, 2016 | 12:45 PM

বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র/ছাত্রীর অংশগ্রহণে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকের মহড়া। নাটকটি এই আগষ্টেই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঞ্চস্থ হবে। এ মিলনায়তনটিতে প্রায় ৩ হাজার আসন রয়েছে। ১৯৭৫ সালের ৩ রা নভেম্বরে জেল হত্যাকান্ডে নিহত জাতীয় নেতা এম. কামারুজ্জামান হেনার প্রিয়-নাতনী আনিকা ফারিহা জামান (অর্ণা) এবং বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রঞ্জুর সহযোগিতায় বিশিষ্ট নাট্যকর্মী সোহেল রাজ এর পরিচালনায় নাটকটির মহড়া এগিয়ে চলেছে। এ নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছেন তারা হলেন ঃ সোহেল রাজ, রিপন ঘোষ, রিমেল, রিপন কর্মকার, মজিদ অন্তর, রোকন, দুলাল, মাসুদ, সোহেল তৌফিক, তুহিন, তারেক, অন্তর আলী, পিয়াস, রাব্বি, খাইরুল, ইশান, রিফাত, হিরা, কল্লোল, রেখা, তুরান, শুভ, লিমা ও চম্পা। ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তাসমির খান পলাশ।

নাটকটির চরিত্র সমূহঃ বঙ্গবন্ধু শেখ মুজিব, জেনারেল শফিউল্লাহ, খন্দকার মোশতাক আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মেজর জেনারেল জিয়াউর রহমান, তাজ উদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ, বিগ্রেডিয়ার খালেদ মোশাররফ, মেজর হুদা, কর্ণেলহামিদ, কর্ণেল শাফায়েত জামিল, মেজর ডালিম, মেজর নূর, মাহবুবুল আলম চাষী, রিসালদার মুসলেহউদ্দিন, মেজর আজিজ পাশা, মেজর ফারুক, মেজর রশিদ, মেজর শাহরিয়ার, মেজর মহিউদ্দিন, শেখ রাসেল (বঙ্গবন্ধু পুত্র), শেখ কামাল (বঙ্গবন্ধু পুত্র), আব্দুল মান্নান (গ্রাম্য লোক), ফজিলাতুন্নেছা (বঙ্গবন্ধুর স্ত্রী), সুলতানা কামাল (বঙ্গবন্ধুর পুত্রবধু), রোজী জামাল (বঙ্গবন্ধুর পুত্রবধু), শেখ হাসিনা (বঙ্গবন্ধুর কন্যা), শেখ রেহানা (বঙ্গবন্ধুর কন্যা), একজন অধ্যাপক, একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, একজন রাজাকার এবং ২জন পাকিস্তানী সৈন্য।

অংশগ্রহনকারী অভিনেতা/অভিনেত্রীরা প্রত্যেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। পরিচালক সোহেল রাজ জানিয়েছেন ঃ খান শওকত রচিত নাটকটিতে খুব চমৎকার ভাবে অনেকগুলো অজানা তথ্য তুলে ধরা হয়েছে। যা আমাদের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সকলেরই জানা দরকার। এই নাটকটি যিনি দেখবেন তার কাছে অনেক ধোঁয়াটে বিষয় পরিস্কার হয়ে যাবে। বিশেষ করে যাদের জন্ম মুক্তিযুদ্ধের পর এবং যারা ইতিহাসের অনেক প্রসঙ্গ সঠিক ভাবে জানেন না, তারা অনেক প্রশ্নের প্রচ্ছন্ন ও গ্রহণযোগ্য সমাধান পেয়ে যাবেন। অনেক বিতর্কের অবসানেও এনাটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের মনে হয়েছে। এজন্যে আদর্শের জায়গা থেকেই এই নাটকটি মঞ্চায়নের জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ২৬ শে জুলাই বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সম্মেলন। তাদের সবার মুখে এখন আমাদের এ নাটকের নাম। আমরা দেশের সকল জেলার ছাত্রলীগ, আওয়ামী লীগ, মহান মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন সমূহকে, প্রত্যেক মন্ত্রনালয়কে, প্রত্যেক মাননীয় সাংসদকে, প্রত্যেক প্রেস ক্লাবকে, প্রত্যেক নাট্য-গোষ্ঠীকে, প্রত্যেক শিল্পকলা একাডেমীকে, প্রত্যেক বিশ্ববিদ্যালয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে এ নাটকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রন জানাচ্ছি। সামগ্রিক অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে, এ নাটকটি সম্ভবত: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এযাবৎ কালে মঞ্চস্থ নাটকগুলোর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। দর্শক সংখ্যা বিবেচনা করে আমরা একাধিক প্রদর্শনীরও প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও জানিয়েছেন: রাজশাহীতে মঞ্চায়নের পর নাটকটি নিয়ে তারা বিভিন্ন জেলায় জেলায় যাবেন।

পরিচালক সোহেল রাজ আরও জানিয়েছেন: ঈদের দিন জাতীয় ঈদগাঁহ ময়দান থেকে আমাদের প্রচারনা শুরু হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে আমরা প্রচারনা শুরু করে দিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং কিছু সত্য ঘটনা অবলম্বনে এনাটকটি রচিত হয়েছে। নাটকটিকে সফলভাবে মঞ্চায়নের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। আমরা সবার সহযোগিতা চাই। বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটি রচনা করেছেন নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV