Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক সন্তোষ মন্ডল আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: June 21, 2016 | 3:04 PM

নিউইয়র্ক: নিউইয়র্কে মারা গেছেন খ্যাতিমান সাংবাদিক সন্তোষ মন্ডল। স্থানীয় সময় সোমবার দুপুরে ব্রুকলিনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। বাংলা প্রেস
খ্যাতিমান অপরাধ প্রতিবেদক সন্তোষ মন্ডল চ্যানেল আইয়ের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ছিলেন। এরপর ডেইলি সানেও কাজ করেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমে ভারপ্রাপ্ত নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, সোমবার তিনি কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ব্রুকলিনের কিংস কাউন্টি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন। গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলনের রিপোর্ট কভার করার জন্য তিনি নিউইয়র্কে এসেছিলেন। সেই থেকে নিউইয়র্কে বসবাসের সিদ্ধান্ত নেন। তাঁর দেশের বাড়ী যশোর জেলায় বলে জানা গেছে। সন্তোষ মন্ডলের মরদেহ স্থানীয় ফিউনারেল হোমে রাখা হয়েছে। আগামী বুধবার তাঁর মরদেহ দেশে পাঠানো হবে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। তাঁর অকাল মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী সংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV