Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফোবানা সম্মেলনকে সর্বোতভাবে সফল করার উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: July 3, 2015 | 2:42 AM

নিউইয়র্কঃ লেবার ডে উইকেন্ডে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অবস্থিত ইয়র্ক কলেজের পারফর্মিং সেন্টারে অনুষ্ঠিতব্য ফোবানার ২৯তম সম্মেলন ইতিহাসের পাতায় স্থান করে নেবে। ২৯ জুন বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার একটি রেস্তোরায় আয়োজিত এক জনাকীর্ণ ইফতার পার্টিতে আগত সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে অত্যন্ত প্রত্যয়ের সাথে এই মনোভাব ব্যক্ত করেন। অনুষ্ঠানে ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটান সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। জ্যামাইকাবাসীদের পক্ষ থেকে এই ফোবানাকে সবদিক দিয়ে সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
বাংলাদেশ লীগ অব আমেরিকা প্রেসিডেন্ট এবং ফোবানার আহবায়ক বেদারুল ইসলাম বাবলার সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরুতে মেম্বার সেক্রেটারী জাকারিয়া চৌধুরী সবাইকে স্বাগত জানিয়ে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন, উৎসব ডটকম প্রধান এবং ফোবানার উপদেষ্টা রায়হান জামান, প্রবীণ কম্যুনিটি নেতা নাসির খান পল, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, মূলধারার রাজনীতিবিদ মোরশেদ আলম, অধ্যাপিকা হসনে আরা বেগম, শিক্ষাবিদ নাঈমা খান, কামাল হোসেন মিঠু, ব্যবসায়ী আনোয়ার হসেন, রেজাউল করিম চৌধুরী, সাইফ উল্লাহ ভুঁইয়া, শরিয়তপুর সমিতির সভাপতি রতন সরকার, মানিকগঞ্জ সমিতির সভাপতি সহ আরও অনেকে।
ফোবানা হোস্ট কমিটির কর্মকর্তাদের ভেতর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী আবদুল চৌধুরী শাহীন, সহকারী মেম্বার সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র কো-কনভেনর এন আমিন, কো-কনভেনর আবদুল হাই জিয়া ও আবদুল কাদের মিয়া, মিডিয়া কমিটির চেয়ারপারসন আকবর হায়দার কিরন, ওমেন এন্ড মেইনস্ট্রিম চেয়ারপারসন রোকেয়া আকতার, কালচারাল কমিটির চেয়ারপারসন শারমিন রেজা ইভা, বিজনেস এফেয়ারস কমিটির চেয়ারপারসন বিল্লাল চৌধুরী, কম্যুনিটি এফেয়ারস কমিটির চেয়ারপারসন আতাউর রহমান সেলিম, কালচারাল কমিটির কো-চেয়ারপারসন অ্যানি ফেরদৌস ও আবীর আলমগীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমন্বয়কারী বাহালুল সাইয়িদ উজ্জ্বল, চেয়ারপারসন মিনহাজ আহমেদ, শহিদুল মল্লিক বাঁধন, আনাফ আলম, আমিনুল ইসলাম কলিন্স, দরুদ মিয়া রনেল ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন স্বীকৃতি বড়ুয়া, কো-চেয়ারপারসন এডভোকেট রুবাইয়া রহমান, আবীর আলমগীর, অ্যানি ফেরদৌস, নিলুফার জাহান, এমদাদুল হক, নিহার সিদ্দিকি, জাহেদ শরিফ, এডভোকেট আব্দুর রহমান মামুন, জাফর আহমেদ, সাহাবুদ্দিন চৌধুরী লিটন, শম্পা জামান, রিনা চৌধুরী, সোনিয়া আফরোজ, আবদুল বাসেত খান বুলবুল ও শিবলী সাদেক শিবলু, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী, হাজী আবদুল জলিল এবং হুমায়ুন চৌধুরী সহ আরো অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV