Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বইমেলা ২২ থেকে ২৪ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: April 11, 2018 | 1:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত ৮ এপ্রিল রোববার বিকেল তিনটায় আহ্বায়ক ড. নূরন নবীর সভাপতিত্বে ২২, ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিতব্য এবছরের ‘নিউইয়র্ক বইমেলা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচিতে ছিল বইমেলার সর্শেষ পরিস্থিতির প্রতিবেদন উপস্থাপন, হোস্ট কমিটি গঠন ও তহবিল সংগ্রহ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘মুক্তধারা সাহিত্য পুরস্কার’ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। গত দু’বছর মুক্তধারারা ফাউন্ডেশন ‘মুক্তধারা সাহিত্য পুরস্কার’ নামে যে পুরস্কার দিয়েছে তা আগামী ৫ বছর (২০১৮-২০২২) নিউজার্সির ‘জিএফবি গ্রুপ’ প্রদান করবে। এ সংক্রান্ত চুক্তিতে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে আহ্বায়ক ড. নূরন নবী এবং জেএফবি গ্রুপের পক্ষে গোলাম ফারুক ভুঁইয়া স্বাক্ষর করেন।

বইমেলার আহ্বায়ক ডঃ নূরননবী সকলকে স্বাগত জানিয়ে বাংলাদেশেরে জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে বলে সভাকে অবহিত করেন। সদস্য সচিব বিশ্বজিত সাহা বইমেলার সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন।। তিনি আশা প্রকাশ করেন যে, এবারে সবচেয়ে বেশিসংখ্যক প্রকাশনা সংস্থা নিউইয়র্ক বইমেলায় অংশগ্রহণ করবে। তিনি আরো জানান, ইতিমধ্যেই প্রকাশকদের বড় অংশ তাদের বই পাঠিয়ে দিয়েছেন। মেলার বেশ আগেই তাদের বই নিউইয়র্ক আসবে।

সভায় প্রস্তাব গৃহীত হয় যে, আগেই বইয়ের তালিকা প্রকাশ হবে যাতে আগ্রহীরা আগে থেকেই বই কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আরো উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে এবারে অনেক বেশিসংখ্যক লেখক আসবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ সভা অনুষ্ঠিত হয় নিউজার্সির প্লেইন্সবরো সিটিতে আহবায়ক ড. নূরননবীর বাসায়। সভায় বিভিন্ন আলোচনায় আরো অংশ নেন ড. জিনাত নবী, নীলু ফারুক, নাজনীন হোসেইন, অজন্তা সিদ্দিকী, ডা. ফারুক আজম, গোলাম ফারুক ভুঁইয়া, রহিমা করিম, অনিন্দতা কাজী, ড. রেজাউল করিম, ড. কামরুল হাসান, সাব্বির আহমেদ, ড. দলিলুর রহমান, সুমি রহমান, ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, জীবন চৌধুরী, রানু ফেরদৌস, আদনান সৈয়দ, ওবায়দুল্লা মামুন, নাসরিন চৌধুরী, শিরীন বকুল, আবু রায়হান, দিঠি হাসনাৎ, তানভীর রাব্বানী, শুভ রায় এবং নসরত শাহ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ