নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র বিবৃতি: সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান স্বাধীন সাংবাদিকতার প্ররিপন্থী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর সাধারণ সভায় ফটো সাংবাদিক এ হাই স্বপনের সাথে ব্যবসায়ী ও চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ-এর অপেশাদার আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ফটো সাংবাদিক স্বপন জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের সভার ছবি তুলতে গেলে তার উপর ক্ষিপ্ত হয়ে গ্লাস ছুঁড়ে মারতে উদ্যত হন রাশেদ আহমেদ । এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে- ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস এক বিবৃতিতে গত ২১ নভেম্বর মঙ্গলবারের উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যেকোন সভা-সমাবেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান বা অপেশাদার আচরণ স্বাধীন সাংবাদিকতার প্ররিপন্থী।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!