Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ১২ জানুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: December 31, 2017 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করতে ক্লাবের উপদেষ্টা ও কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যস্যের বিশেষ মতবিনিময় সভা হয়েছে। সভায় অভিষেক অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত আলোচনায় হয়। উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। সিটির জ্যামাইকাস্থ সাপ্তাহিক বাংলাদেশ কার্যালয়ে গত ২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস। খবর ইউএনএ’র।
সভার শুরুতে সভাপতি ডা. ওয়াজেদ এ খান অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সহ সংশ্লিস্ট বিষয় তুলে ধরেন এবং পরবর্তীতে উপস্থিত উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন এবং মতামত তুলে ধরেন।
সভায় ক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আবু তাহের, কার্যকরী পরিষদের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, রশিদ আহমদ, মোহাম্মদ সোলায়মান প্রমুখ অংশ নেন।
ক্লাবের সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান এবং সদস্য হাবিবুর রহমান, এবিএম সালেউদ্দীন, হাসানুজ্জান সাকী ও মোহাম্মদ আরীফ হোসাইন সভায় যোগ দেন। এছাড়াও টাইম টেলিভিশন-এর নিউজ প্রেজেন্টার মিজান খন্দকার ও সাপ্তাহিক বাংলাদেশ-এর গোলাম মর্তুজা সভায় উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ