Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মমিন মজুমদারের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: December 3, 2018 | 1:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং বিগ ডিজাইন প্রিন্টিং-এর অন্যতম স্বত্তাধিকারী মমিন মজুমদারের মাতা ফাতেমা খাতুন (৯৮) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি শনিবার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে) নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও ৬ কন্যা সহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এদিকে সাংবাদিক মমিন মজুমদারের মাতৃবিয়োগ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব সহ কমিউনিটির সর্বস্তরে ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। খবর ইউএনএ’র।

মরহুমা ফাতেমা খাতুনের সন্তানদের মধ্যে একমাত্র মমিন মজুমদারই যুক্তরাষ্ট্র প্রবাসী এবং নিউইয়র্ক বসবাস করছেন। মমিন মজুমদার জানান, কুমিল্লা জেলার সদর উপজেলার বড়তুলা গ্রামের নিজ বাড়ীতে বসবাস করছিলেন। ১ ডিসেম্বর শনিবার বিকেলে তার মা আসর নামাজের পর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদাদের প্রস্তুতি নেয়ার সময় ঘরে প্রবেশকালে অকস্মিকভাবে পড়ে যান। সাথে সাথে তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলেন ধারনা করা হচ্ছে।

শোক প্রকাশ: কমিউনিটির পরিচিতমুখ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মমিন মজুমদারের মাতা ফাতেমা খাতুনের ইন্তেকালে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান এবং সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন-এর বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কায়েস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্বার শান্তি কামনা করেছেন।

এছাড়াও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক (মার্কেটিং ও কমিউনিটি আউটরীচ) সৈয়দ ইলিয়াস খসরু, প্রেসক্লাবের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল, ইয়র্ক বাংলা সম্পাদক রশিদ আহমেদ, ক্লাবের কোষাধ্যক্ষ মমিন মজুমদারের মাতা ফাতেমা খাতুনের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সাংবাদিক মমিন মজুমদারের মাতৃ বিয়োগে আরো শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বৃহত্তর নোয়াখালী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, সভাপতি শেখ হায়দার আলী ও সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, রায়পুর সোসাইটির সভাপতি এএসএম আমানত ও সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতি ও বৃহত্তর লাকসাম সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV