Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: December 17, 2018 | 1:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দুই সদস্যের মধ্যে একজনের মাতৃবিয়োগ, অপরজনের শিশুকন্যার অকাল মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা ও বাংলা টাইমস মিলনায়তন) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। উল্লেখ্য, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম মজুমদারের মা ফাতেমা খাতুন (৯৮) গত ১ ডিসেম্বর শনিবার ও ক্লাব সদস্য টিএম মামুনের শিশুকন্যা মাইমুনা মেহজাবিন (সাড়ে তিন বছর) গত ৪ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশে ইন্তেকাল করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ক্লাবের উপদেষ্টা মনজুর আহমদ ও মঈনুদ্দীন নাসের, সাবেক সহ সভাপতি মাহফুজুর রহমান ও আবু তাহের, সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার, সাগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল, ক্লাব সদস্য হাসানুজ্জামান সাকী, এমদাদ হোসেন চৌধুরী দিপু, সোহেল হোসাইন ও আনোয়ার হোসেন বাবু।
এছাড়াও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর ও সদস্য আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। সাপ্তাহিক জনতার কন্ঠ’র প্রকাশক শামসুল আলম সভায় উপস্থিত ছিলেন। সভায় মোমিনুল ইসলাম মজুমদার তা মা এবং টিএম মামুন তার কন্যার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আলোচনাকালে সবাই আপনজনদের হারানোয় আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং প্রবাসে সকল মিডিয়াকর্মী একে অপরের স্বজন অভিহিত করে নিজেদের মধ্যকার ক্রুটি-বিচ্যুতি ভুলে বৃহত্তর স্বার্থে সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য রশীদ আহমদ।
শোক সভা শেষে ক্লাবের কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা সভার আয়োজন ছাড়াও সাংগঠনিক বিষয়ে আলোচনা সহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ‘নির্বাচন বিষয়ক সভা’ অনুষ্ঠিত হবে। সভায় ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ