Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: December 26, 2018 | 1:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আগামী ৩০ ডিসেম্বর রোববার বাংলাদেশের বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্বপালনের আহ্বান জানিয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। সেই সাথে একাত্তুরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা আর জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একটি সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ-এর প্রত্যাশায় দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাও সময়ের দাবী বলে অভিমত ব্যক্ত করেছেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। গত ২১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ‘বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন-২০১৮’ বিষয়ক ক্লাবের এক মুক্ত আলোচনায় বক্তারা এই দাবী জানান। খবর ইউএনএ’র।

সিটির জ্যাকসন হাইটসের নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নির্বাচন বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। ক্লাবের সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন-এর বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও হককথা.কম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক দেশবাংলা’র নির্বাহী সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল, ক্লাব সদস্য ও সাপ্তাহিক আজকাল-এর স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. সজল আশফাক, ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য ও ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ এবং ক্লাব সদস্য এমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও সভায় ক্লাবের প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু ও ক্লাব সদস্য আনোয়ার হোসেন বাবু উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, যে যাই বলুক বা দাবী করুণ না কেন বাংলাদেশ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকল মহলে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেইং ফিল্ড’ থাকা দরকার তা এখনো অনুপস্থিত। অপরদিকে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাতে দেশবাসীসহ প্রবাসী সকল বাংলাদেশীদের মতো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরাও উদ্বিগ্ন। সভায় বক্তারা বলেন, নির্বাচন ঘিরে সরকারের কর্মকান্ডের সমালোচনা এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনেরও দাবী জানান। অন্যথায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আর সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে করলে জনমনে স্বস্তি ফিরে আসবে। বক্তারা বলেন, আমরা কোন দল বা মতের পক্ষে-বিপক্ষে নই, নির্বাচন কোন দল ক্ষমতায় আসলো বা থাকলো তা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোন মূল্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই।
সভায় আবু তাহের তার বক্তব্যে ৩০ ডিসেম্বরে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, একাত্তুরের স্বপ্ন পূরণ হবে। তিনি বলেন, নির্বাচনের সময় আস্থার জায়গা হচ্ছে নির্বাচন কমিশন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশনকে অন্ধের মতো সংবিধান মোতাবেক কাজ করা উচিৎ। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থা সরকার, বিরোধীদল, জনগণ কারো জন্য সুখকর নয়। দেশের নতুন প্রজন্ম আর সুন্দর-স্বাস্থকর বাংলাদেশ নিয়ে ভাবতে হবে। তিনি জাতীয় ঐক্যজোট-এর নির্বাচনী ইশতেহারে দুই মেয়াদের বেশী প্রধানমন্ত্রী নয় বলে যে অঙ্গীকার করেছে সে ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার বলে অভিমত ব্যক্ত করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV