নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ‘আনন্দ-সমাবেশ’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ‘৭ মার্চকে বাঙালি জাতির হাজার বছরের শৃঙ্খল মুক্তির দিক-নির্দেশনা দিবস’ হিসেবে ঘোষণার দাবি উঠেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ‘আনন্দ সমাবেশ’ থেকে। একাত্তরের ৭ মার্চে সোহরাওয়ার্দি উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবিস্মরণীয় ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘ডক্যুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ যুক্ত করায় ২১ নভেম্বর মঙ্গলবার রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘নিউ মেহজবান পার্টি’ হলে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ড. সিদ্দিক বলেন, ‘বাঙালি জাতির ঐতিহ্যকে মহিমান্বিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ক্রমান্বয়ে উদ্ভাসিত হচ্ছে। জাতিরজনক বঙ্গবন্ধু চিক্ষণতাপূর্ণ নেতৃত্ব-গুণের কথা এখন গোটাবিশ্ব অবলিলায় স্মরণ করছে। বাঙালি হিসেবে এসব কর্মকান্ড আমাদেরকেও গৌরবান্বিত করবে সারাটি জীবন।’ ড. সিদ্দিক বলেন, ‘আমাদের সৌভাগ্য যে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে বিশ্বে অনন্য উদাহরণে পরিণত হয়েছে।’
হোস্ট সংগঠনের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে প্রতিটি প্রবাসীকে কাজ করতে হবে। এলাকার লোকজনকে উদ্বুদ্ধ করতে হবে নৌকা মার্কায় ভোট দানের জন্যে।’জাকারিয়া উল্লেখ করেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের বিরুদ্ধে এই প্রবাসেও সংঘবদ্ধ অপপ্রচারনা চালানো হচ্ছে। এহেন অপপ্রচারের বিরুদ্ধে দাতভাঙ্গা জবাব দিতে হবে। আন্তর্জাতিক মিত্র তথা মার্কিন কংগ্রেসের সাথে সম্পর্ক জোরদারের জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে।’
এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, শিল্প সম্পাদক মিসবাহ আহমেদ, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, আবুল হুসেন এবং মাসুদ হুসেন সিরাজি প্রমুখ। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু এবং যুগ্ম সম্পাদক সুব্রত চৌধুরীর যৌথ পরিচালনায় ৭ মার্চের প্রেক্ষাপট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মিসবাহ আবদীন, নান্টু মিয়া, জাফর আহমেদ, যুবলীগের সেবুল মিয়া প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ