নিউইয়র্ক মহানগর যুবলীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর যুবলীগ কর্তৃক মহান স্বাধীনতা দিবস ২৫শে মার্চ রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর পালকী সেন্টারে (চাইনিজে) অনুষ্ঠিত হয় ।
নেত্রীবৃন্দ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার শপথ গ্রহণের মধ্য দিয়ে ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। বক্তরা বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারকে পুণরায় ক্ষমতায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তরা আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের সুবাতাস বইছে। বিশ্ববুকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে। আর দেশকে চরম উন্নতির শিখরে পৌছে দিতে একমাত্র শেখ হাসিনাই যোগ্য নেতা দেশরত্ন শেখ হাসিনার কোন বিকল্প নেই। সেজন্য আগামী জাতীয় নির্বাচনেও নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

নিউইয়র্ক মহানগর যুবলীগের সহ সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক নাজমুল হোসেইন এর সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব শেখ অলি আহাদ এর পরিচালনায় বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পচার সম্পাদক হাজী এনাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন ও প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক সেবুল মিয়া, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে হুমায়ুন আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক রিন্টু লাল দাস যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য যথাক্রমে সাদিকুর রহমান, মোশাহিদ চৌধুরী, আজাদুল কবির ও জাকির হোসেন. উপস্থিত ছিলেন স্টেট যুবলীগের সহসভাপতি ফয়সল আহমেদ, নুরুল ইসলাম ও শাহিদ সিরাজ সৌরভ এবং স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহসভাপতি যথাক্রমে মামুন হোসেন ও রায়হান পারভেজ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, ক্রীড়া সম্পাদক অনিক রায়হান, সাংস্কৃতিক সম্পাদক খালিক আহমেদ ও মহানগর যুবলীগ নেতা জামাল মিয়া, শাহীন আহমেদ স্বপন, রাসেল আহমেদ রাজু, ইমরান উদ্দিন, সারওয়ার আহমেদ, শফিকুল ইসলাম, সুজন আহমেদ, সাজু, কামরুল ইসলাম, মোশাহিদ চৌধুরী, জাকিরুল ইসলাম, রাকিব, রনি তালুকদার, মূসা মোহাম্মদ, মিসলু চৌ:, সজল চৌধুরী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রুংকস ব্যুরো যুবলীগের সভাপতি শিপু চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মানহাট্টান ব্যুরো যুবলীগের সভাপতি আজমান আলী, কুইন্স ব্যুরো যুবলীগের সভাপতি জাকির হোসেন জুয়েল সহ দেড় শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!