Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে পুলিশ বিভাগে বাংলাদেশীদের চাহিদা বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: August 28, 2015 | 1:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটিতে পুলিশ বিভাগে (এনওয়াইপিডি)  বাংলাদেশীদের চাহিদা বাড়ছে। একাগ্রতা, উদ্যোমী ও পরিশ্রমী হিসেবে ইতোমধ্যে এনওয়াইপিডি’র বাংলাদেশী সদস্যরা বেশ সুনাম কুড়িয়েছেন। বর্তমানে দু’জন লেফটেনেন্ট. বেশ ক’জন সার্জেন্ট সহ সংস্থাটিতে কাজ করছেন দু’শতাধিক সদস্য।
গত রোববার এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশী কর্মকর্তারা জ্যাকসন হাইটসে বাংলাদেশীদের নিয়োগের  ব্যাপারে প্রচারণা চালান। এনওয়াইপিডিতে চাকরির সুবিধাগুলো তারা বাংলাদেশীদের অবহিত করেন।
পোশাকি পুলিশ সদস্যের পাশাপাশি এনওয়াইপিডি বেশ কিছু সাদা পোশাকের অফিসিয়াল কাজের জন্য সদস্য নিয়োগ দেবে বলে এর কর্মকর্তারা জানান। পোশাকি পুলিশের নিয়োগের ক্ষেত্রে এ দেশের নাগরিকত্বের প্রয়োজন হলেও সাদা পোশাকে চাকুরিপ্রার্থীদের ক্ষেত্রে শুধু গ্রীণকার্ড হলেই চলবে। এ প্রসঙ্গে সার্জেন্ট সুমন মাহবুব বলেন, আমরা চাই আরো বেশি সংখ্যক বাংলাদেশী এনওয়াইপিডিতে যোগদান করুক। চাকরি পেলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া সংস্থাটিতে বাংলাদেশীদের সংখ্যা বাড়লে আমাদের কমিউনিটিও শক্তিশালী হবে। কর্মকর্তারা আগ্রহীদের এনওয়াইপিডিতে চাকুরির আবেদনের জন্য ২১২-৭৩২-৭৮৪৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV