Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির ওঁমশক্তি মন্দিরে ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হলো রথ উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: July 23, 2016 | 12:41 PM

নিউইয়র্ক : ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয় জ্যাকসন হাইটসের ওঁমশক্তি মন্দিরে গত ১০ জুলাই রোববার। বিকেল ৫ টা থেকে মন্দিরের আঙ্গিনা কানায় কানায় ভরে উঠে ভক্তদের ভিড়ে। মন্দিরের সামনে থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তদের নিয়ে রথযাত্রা জ্যাকসন হাইটসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় ভক্তরা কীর্ত্তন, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিতে থাকে। ভক্তদের উচ্ছাসে রথ যাত্রায় ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। পূণ্যার্থীরা শ্রী শ্রী জগন্নাথ দেবের নামে শ্লোগান দিতে দিতে ৭২ ও ৭৩ স্ট্রিট ও রুজভেল্ট এভিনিউ হয়ে রথ টেনে ওঁমশক্তি মন্দিরে ফিরে আসেন নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন হিন্দু সংগঠন ও মন্দিরের সাথে সংশ্লিষ্টরা এই রথ যাত্রায় অংশ নিয়েছেন।  জগন্নাথ দেবের পূজা নাম র্কীতনসহ রথযাত্রা ছিলো বর্ণিল ও আনন্দময়। এ উপলক্ষে ওঁমশক্তি মন্দিরে ভক্তরা মধ্যরাত পর্যন্ত কীর্তন ও ভক্তিমুলক গানে অংশ নেয়। পূজা অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রী শ্রী প্রবাস চক্রবর্তী ও নিরঞ্জন চৌধুরী। বিকেল থেকেই ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাত ১১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ওঁমশক্তি মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গঁ কুন্ডু, সভাপতি অসীম দে শংকর, সাধারণ সম্পাদক গৌরাঙ্গঁ রায় সকল ভক্তদের রথের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। রথযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপন কুন্ডু, স্বরূপ সাহা, অশোক দাস, দেবাশীষ দাস বাবলু, সম্পা চৌধুরী, অমর চক্রবর্তী, সুভাস মজুমদার, রমা সরকার, রীনা কুন্ডু, নিরুপমা বালা, শুকলা চৌধুরী প্রমূখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV