নিউইয়র্ক সিটির ’ফাইভ বরোজ কমিউনিটি লিডারস রিগোগনেশান ডে’ : এন মজুমদার সংবর্ধিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির ’ফাইভ বরোজ কমিউনিটি লিডারস রিগোগনেশান ডে’ উপলক্ষে পাঁচ বরোতে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কমিউনিটি লিডারদের সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশীদের মধ্যে থেকে এ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ল্যান্ড অ্যান্ড জোনিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। অনুষ্ঠানে সম্মাননা তুলে দেয়ার সময় মোহাম্মদ এন মজুমদারকে ব্রঙ্কস কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করা হয়। কমিউনিটির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবার জন্য সম্মাননা প্রাপ্তদের মধ্যে আরো রয়েছেন, ৪৩ প্রিসেঙ্কট চেয়ারম্যান অরোরা এ কারিয়ন, ডিটেকটিভ এরিক হারনেনডেজ, বিসপ ন্যান্সি রোজারিও, বিসপ এঞ্জেলা রোজারিও, পুলিশ অফিসার ডেভিড লেপোর, পুলিশ অফিসার ম্যাক্স গঞ্জালেজ প্রমুখ।
লস মারিভেলস ডেল এক্সোডো ইনক এবং দ্য ভারতী ফাউন্ডেশনের আয়োজনে গত ২৪ এপ্রিল সোমবার কমিউনিটি বোর্ড ৯ এর হল রুমে সম্মাননা প্রাপ্তদের সংবর্ধনাও প্রদান করা হয়। অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে বলেন, এ সম্মানার মাধ্যমে আমাকে নয়, গোটা বাংলাদেশী কমিউিনিটিকে সম্মানিত করা হল।
আয়োজকদের পক্ষ থেকে কমিউনিটির উন্নয়নে সংবর্ধিত লিডারদের উল্লেখযোগ্য ভূমিকার প্রসংশা করে বলা হয়, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কমিউনিটি আরো অনেক দূর এগিয়ে যাবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ