নিউইয়র্ক সিটির মামুন টিউটোরিয়ালের দুই শিক্ষার্থীর পারফেক্ট স্কোর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির অন্যতম টিউটোরিং সেন্টার মামুন টিউটোরিয়ালের দুই শিক্ষার্থীর পারফেক্ট স্কোর করেছে। মামুন টিউটোরিয়ালের ছাত্র অর্ঘ হালদার সেট পরীক্ষায় অংকে ও উম্মে হানি অনুশ্কা কমন কোরের অংকে পারফেক্ট স্কোর করেছে। অর্ঘ পড়ছে ব্রকলিন টেকে টুয়েলভ গ্রেডে। চলতি সালের সেট পরীক্ষায় অংকে ৮০০- এর মধ্যে ৮০০ পায় অর্ঘ। মোট স্কোর ১৫৬০। স্কোর শুনে মাকে নিয়ে অর্ঘ সোজা চলে আসে মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুনকে ধন্যবাদ জানাতে। মা-ছেলেকে মামুন ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, এগিয়ে যাও এভাবেই। মা জানালেন, আমরা জানতাম সে পারবে। তাকে
ঘষামাজা করে শাণিত করার দায়িত্ব দিয়েছিলাম মামুন ভাইকে। অর্ঘের সাফল্যে আমরা গর্বিত। মা জানালেন, ২০১৩ সালের আগস্টে আমরা আমেরিকায় আসি সরাসরি নওগাঁ থেকে। অর্ঘ অষ্টম গ্রেডে ভর্তি হয় সেপ্টেম্বর সেশন থেকে। অক্টোবরে অন্যদের দেখাদেখি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা দেয়। সুযোগ পেয়ে যায় ব্রকলিন টেকে। তখনই বুঝি সে পারবে। প্রথমবার সেটে তার স্কোর ভালো ছিল না। পরিচিতজনদের পরামর্শে মামুন
টিউটোরিয়ালে পাঠাই। তার সাফল্যে আমি গর্বিত। অর্ঘ বললেন, টার্গেট এমআইটি বা স্টাম্পফোর্ডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার। গর্বিত শিক্ষক শেখ আল মামুন বললেন, অর্ঘ ৯৯ পার্সেন্টাইল স্কোর করেছে অর্থাৎ সে আমেরিকায় সেটের টপ র্যাংকিংয়ে। সব ঠিক থাকলে অর্ঘ তার লক্ষ্যে পৌঁছতে পারবে। মামুন টিউরোরিয়ালের আরেক শিক্ষার্থী সিক্স গ্রেডের ছাত্র উম্মে হানি অনুশ্কা যাচ্ছে গিফটেড ও টেলেন্ডেট স্কুলে। কমন কোরে অংক পরীক্ষায় সে-ও পারফেক্ট স্কোর ৪০১ পেয়েছে। ফোর্থ গ্রেডে যাচ্ছে এলহাম বিন মামুন। সে-ও কমনকোরে ইংলিশে জিপিএ ৪ পেয়েছে। ছাত্র-শিক্ষক অভিভাবক কনফারেন্স গত ২৩ সেপ্টেম্বর মামুন টিউটোরিয়াল জ্যাকসন হাইটস শাখায় অনুষ্ঠিত হলো আগামী অক্টোবরে স্পেশালাইজড হাইস্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক-শিক্ষক কনফারেন্স। সন্ধ্যায় অনুষ্ঠিত কনফারেন্সে শিক্ষার্থী অভিভাবকদের কি করা উচিত আগামী এক মাস সে ব্যাপারে ধারণা দেন প্রিন্সিপাল মূলধারার অংকের শিক্ষক শেখ আল মামুন ও ইংরেজির শিক্ষক মি. স্কট। শিক্ষার্থী
অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। শিক্ষার্থীর উদ্দেশে শেখ আল মামুন বলেন, স্কুলের হোমওয়ার্কের বাইরে প্রতিটি ছাত্রকে প্রতিদিন একটি করে মডেল টেস্টের মাধ্যমে বারবার রিভাইজ করা উচিত। সময় ভাগ করে এটা করতে হবে সবাইকে। পছন্দের স্কুলের ব্যাপারে অভিভাবকদের উদ্দেশে বলেন, এ ব্যাপারে আমরাও সাহায্য করব। আপনারাও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ছাত্র-শিক্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয় ব্রঙ্কস শাখায়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’