Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে মামুন’স টিউটোরিয়ালের অসামান্য সাফল্য : ব্রঙ্কসের পর জ্যাকসন হাইটসে মিষ্টি পার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: March 22, 2017 | 9:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুল ভর্তি সাফল্যে মামুন’স টিউটোরিয়ালে দু’দিনব্যাপী মিষ্টি পার্টি অনুষ্ঠিত হয়েছে। স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্যে এবারও কমিউনিটির অন্যতম এ টিউটোরিয়ালের প্রায় অর্ধশত শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির সেরা হাইস্কুলগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। সে আনন্দে প্রতিষ্ঠানটি আয়োজন করে দু’দিনব্যাপী মিষ্টি পার্টির। শুধু মাত্র অভিভাবক আর ছাত্র-ছাত্রীদের জন্য ছিলো এ উৎসব আয়োজন। গত ১১ মার্চ শনিবার ব্রঙ্কস এর স্টালিং শাখায় এবং ১৮ মার্চ শনিবার জ্যাকসন হাইটস শাখায় আয়োজন হরা হয় ব্যতিক্রমি এ মিষ্টি পার্টি। মামুন’স টিউটোরিয়ালে পড়–য়া ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছে।
পার্টিতে আগত অধিকাংশ অভিভাবকরা আবেগআপ্লুত। স্পেশালাইজড স্কুলে প্রিয় সন্তানের ভর্তির সুযোগে বাবা-মায়েরা অকৃপণ ভাবে ধন্যবাদ জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুনকে। অনুষ্ঠানে বাবা-মা তাদের সন্তানদের সাফল্য নিয়ে অনুভূতি জানালেন। সন্তানরাও শোনালেন তাদের সাফল্যের পেছনে বাবা-মা এবং মামুন’স টিউটোরিয়ালের অবদানের কথা। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে শেখ আল-মামুন একজন সৃজনশীল মানুষ।
মিষ্টি পার্টি চলাকালে শেখ আল মামুন বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও আমাদের অসংখ্য শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে যারা পড়েছে তাদের মধ্যে ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে সুযোগ পেয়েছে। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়েছে এ আনন্দ নতুন করে পথ পথ চলার শক্তি যোগায়। বাবা-মা এবং ওদের মুখে যখন স্বপ্ন পূরণের গল্প শুনি তখন গর্বে, আনন্দে বুকটা ভরে যায়।
জানা যায়, পেশাদার ম্যাথ টিচার শেখ আল মামুন তার নিরলস প্রচেষ্টা এবং পেশাদারিত্বে গড়ে তুলেছেন ‘মামুন’স টিউটোরিয়াল। ম্যাথ টিচার শেখ আল-মামুন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। কমিউনিটির প্রজন্মের উন্নত শিক্ষার প্রসারে ২০১০ সালের এপ্রিলে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে প্রথম বাংলাদেশী কোচিং সেন্টার ‘মামুন’স টিউটোরিয়ালের যাত্রা শুরু। সাফল্যের ধারাবাহিকতায় মাত্র ৪ বছরের মাথায় ২০১৪ সালের শুরুতেই জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালু করা হয়। শেখ আল মামুন তার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগাতে মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকর্মীদের সাথে নিজেই শিক্ষাদানে অংশ নিচ্ছেন। তিনি তার মেধা ও মননে সন্তানের মতই কোমলমতি শিক্ষার্থীদের আগলে রাখেন। নানা কৌশলে গড়ে তোলেন দক্ষ ও মেধাবী প্রজন্ম। শেখ আল মামুন বলেন, শুধু শিক্ষক হিসেবেই নয় একজন অভিভাবক হিসেবেও শিক্ষার্থীদের দেখাশুনা করি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি এডুকেশন দেয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি নিরন্তর। ব্যবসায়িক দিক থেকে নয় শিক্ষা-সেবার মানসিকতা নিয়েই কাজ করছি।
উল্লেখ্য, শেখ আল মামুনের সরাসরি তত্ত্বাবধানে মামুন’স টিউটোরিয়ালের দু’টি শাখায় সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সহায়তায় চলছে নিয়মিত শিক্ষাদান কর্মসূচি। স্বনামধন্য এই টিউটোরিয়ালে কিন্ডারগার্টেন থেকে টুয়েল্ভ গ্রেডের ছাত্র-ছাত্রীরা অধ্যয়ন করছে। দিন দিন এ কোচিং সেন্টারটির জনপ্রিয়তা বাড়ছে কমিউনিটি লোকজনের কাছে। অনেকে বলেন, প্রবাসী বাংলাদেশীদের জন্য এ কোচিং সেন্টারটি একটি মাইল ফলক। কমিউনিটির শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি প্রস্তুতিমূলক শিক্ষাগ্রহণ, মেধাবী ছাত্র-ছাত্রীর বৃত্তি প্রদান সহ নানা সামাজিক ভূমিকাও পালন করছে এ টিউটোরিয়াল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ