Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি আইডি জানুয়ারি থেকেঃ আবেদনে সহযোগিতা করবে অ্যাসাল

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: December 26, 2014 | 4:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যামাইকা স্কুল ক্যাম্পাসে সিটি আইডি সম্পর্কে তথ্য জানাতে এক সেমিনার আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন বছরের জানুয়ারি থেকে চালু হতে যাওয়া সিটি আইডি কার্ডের নানা খুঁটিনাটি, মেয়র অফিসের পক্ষ থেকে জানানো হয়।
তবে মেয়র অফিসের পক্ষ থেকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে চালু হতে যাওয়া সিটি আইডি কার্ডের বিভিন্ন খুঁটিনাটি সবার সামনে তুলে ধরা হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে চালু হতে যাওয়া এ আইডি কার্ড পেতে কি কি যোগ্যতা দরকার, এটি থেকে কি ধরনের সুবিধা পাওয়া যাবে কিংবা এটি দেখতে কেমন হবে এসবই তুলে ধরেন আইডিএনওয়াইসির প্রোগ্রাম ডিরেক্টর বিটা মোস্তাফি।
মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট কমিউনিটি নেতা মাফ মেজবাহউদ্দীন এই অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, ব্যতিক্রমী এ সেমিনারের মাধ্যমে সিটি আইডি কার্ড নিযে প্রবাসীদের নানা কৌতূহলের অবসান ঘটাবে।
মাফ মেজবাহ উদ্দীন বলেন, অ্যাসাল সব সময়ই কমিউনিটিকে সাহায্য করতে চায়। এজন্যই সিটি আইডি কার্ড বিষয়ে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সিটি আইডি বা মিউনিসিপ্যাল আইডি কার্ড কিভাবে পাওয়া যাবে এ বিষয়েও তথ্য প্রদান করা হয়।
সেমিনারটির আয়োজন করে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার বা অ্যাসাল ও নিউইয়র্ক সিটি মেয়র’স অফিস অব ইমিগ্রেশন এফেয়ার্স। এতে ইমিগ্রেশন নিয়ে নানা বিষয়ের ওপর আলোচনা হয়। আলোচক ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার রোরি আই ল্যাঙ্কম্যান ও ড্যানিক মিলার। সেমিনারটি সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত চললে। মূলধারার রাজনীতিক অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন সেমিনারে উপস্থিত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ