Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল শেখের ফান্ডরেজিং ডিনার ৩০ এপ্রিল রোববার ওজন পার্কে

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: April 16, 2017 | 12:26 PM

https://www.youtube.com/watch?v=cwnz9DA0DBE&feature=share

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখের ফান্ডরেজিং ডিনার আগামী ৩০ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। বাঙালী অধ্যুষিত ওজন পার্কের ৮৮-০৩, ১০১ এভিনিউর ম্যাজেস্টিক মারকুউজ পার্টি হলে এদিন সন্ধ্যা ৭টায় হেলাল শেখের এ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হবে। মূলধারা ও কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ফান্ডরেজিং ডিনারে উপস্থিত থাকবেন।
কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ তার ফান্ডরেজিং ডিনারে সকলকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, কমিউনিটি ও দেশ সেবায় সত্যিকার ভ’মিকা রাখতে হলে বাংলাদেশী-আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। অনেক কিছুই নির্ভর করবে ইমিগ্র্যান্টদের সমর্থনের ওপর। তিনি বলেন, বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই।
ফ্রেন্ডস অব হেলাল এ শেখ ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান গোলাম রব্বানী খান, কনভেনার মুহাম্মদ আনোয়ার হোসাইন, কো-কনভেনার কবির চৌধুরী ও আবু নাসের, মেম্বার সেক্রেটারী আনোয়ার খান, আতাউল গনি আসাদ, এম এ এইচ ফরহাদ এবং রশিদ আহমেদ আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী সিটির পাবলিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল আবু শেখকে বিজয়ী করার লক্ষে ফান্ডরেজিং ডিনার সফল করার জন্য বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ইউর ভয়েস ফর চেঞ্জ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী হেলাল আবু শেখ। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV