Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ’র নাম ব্যালটে : নির্বাচন ২৬ ফ্রেব্রুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 1, 2019 | 12:50 AM

https://www.facebook.com/USANewsNY/videos/282817789055200/

ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে স্পেশাল নির্বাচনে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ। সিটি ওয়াইড মর্যাদাপূর্ণ এ নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে হেলাল শেখের নাম ব্যালটে অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত হল। আগামী ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় নির্বাচনে নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে হেলাল শেখই একমাত্র দক্ষীণ এশিয়ান প্রার্থী।
নিউইয়র্কে স্থানীয় সময় ৩১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ’ফ্রেন্ডস অব হেলাল এনওয়াইসি’ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। সিটির জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট প্রার্থী হেলাল শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ’সাউথ এশিয়ান ফর হেলাল শেখ’ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কামাল আহমদ, এডভাইজারী কমিটির চেয়ার নার্গিস আহমেদ, সদস্য আসেফ বারী টুটুল প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে মিডিয়ার আন্তরিক সহায়তা কামনা করা হয় প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করার জন্যে।


সংবাদ সম্মেলনে হেলাল শেখ বলেন, পাবলিক এডভোকেট পদে প্রার্থী হিসেবে ব্যালটে নাম অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত হওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, পাবলিক এডভোকেট পদে প্রার্থী হিসেবে ব্যালটে নাম অন্তর্ভূক্তির জন্য নিজ নির্বাচনী এলাকার ৩৭৫০ রেজিট্রার্ড ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও তিনি ৬২০০ ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিল করেন। দাখিলকৃত পিটিশনে সামান্য ত্রুটি জনিত কারণে যাচাই-বাছাইয়ে পিটিশনটি বাতিল ঘোষণা করে কতৃপক্ষ। বিষয়টি চ্যালেঞ্জ করে বোর্ড অব ইলেকশনে আপিল করেন তিনি। পরে চূড়ান্ত রায়ে হেলাল শেখের পিটিশনটি বৈধ বলে গ্রহণ করে নেয় কতৃপক্ষ।
তিনি বলেন, এর মাধ্যমে পাবলিক এডভোকেট পদে তার অফিসিয়ালী নির্বাচনী অভিযাত্রা শুরু হল তার। ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় নির্বাচনে ভোটারা তাকে বিপুলভাবে নির্বাচিত করবেন বলে আশাবাদী হেলাল শেখ। তিনি বলেন, নিউইয়র্ক সিটিতে প্রায় ৯০ হাজার বাংলাদেশী-আমেরিকান রেজিট্রার্ড ভোটার রয়েছেন। তাদের অন্তত অর্ধেক ভোটার কেন্দ্রে গেলেই তার নির্বাচিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তার ধারনা এ নির্বাচনে ৯/১০ হাজার ভোটেই জয়-পরাজয় নির্ধারিত হবে। এ ধরণের সুযোগ সব সময় আসে না। হেলাল শেখ বাংলাদেশী-আমেরিকান ভোটাদের কেন্দ্রে যাওয়ার আবেদন জানিয়ে বলেন, মর্যাদাপূর্ণ এ নির্বাচনে আমি বিজয়ী হওয়া মানে বাংলাদেশী কমিউনিটি বিজয়ী হওয়া। বাংলাদেশ বিজয়ী হওয়া। তিনি বলেন, এ নির্বাচন ব্যক্তি হেলাল শেখের নির্বাচন নয়। এ নির্বাচন বাংলাদেশীদের বিজয়ী হওয়ার নির্বাচন।
তিনি বলেন, আমি নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে নির্বাচিত হলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখব। কমিউনিটির অধিকার আদায়ে জোর প্রচেষ্টা চালাব। নির্বাচনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমি আপনাদের নিয়ে গড়ে তুলতে চাই একটি সুন্দর কমিউনিটি। একটি সুন্দর ভবিষ্যৎ। নতুন প্রজন্মের জন্য মসৃণ সিঁড়ি।
সংবাদ সম্মেলনে কামাল আহমদ, নার্গিস আহমেদ ও আসেফ বারী টুটুল বলেন “ হেলাল শেখ হচ্ছেন বাংলাদেশী সহ অভিবাসী সমাজের কণ্ঠস্বর। আমরা ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে পাবলিক এডভোকেট পদে হেলাল শেখকে জয়ী করতে চাই। বাংলাদেশী-আমেরিকান ভোটাররা কেন্দ্রে গেলেই হেলাল শেখের বিজয় সুনিশ্চিত।”
এদিকে, ইউএসএনিউজঅনলাইন.কমকে হেলাল শেখ জানান, নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদের বিশেষ নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ বোর্ড অব ইলেকশনে ৬২০০ রেজিট্রার্ড ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিল করেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে বোর্ড অব ইলেকশনে স্থানীয় সময় গত ১৪ জানুয়ারী সোমবার মধ্যরাতে তার নির্বাচনী এলাকার রেজিট্রার্ড ভোটারদের স্বাক্ষরসমেত এ পিটিশান জমা দেন তিনি। এসময় পাবলিক এডভোকেট প্রার্থী হেলাল আবু শেখের সঙ্গে ক্যাম্পেইন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে স্পেশাল এ নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী বোর্ড অব ইলেকশনে তাদের পিটিশান দাখিল করেন। এর মধ্যে সিটি পাবলিক এডভোকেট পদে হেলাল শেখ সহ ১৭ জনের নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়।
বোর্ড অব ইলেকশন সূত্রে জানা যায়, বোর্ড অব ইলেকশনের যাচাই-বাছাইয়ে ত্রুটি জনিত কারণে হেলাল আবু শেখের পিটিশন সহ ৫টি পিটিশন বাতিল হয়ে যায়। পরে ওই ৫জন বোর্ড অব ইলেকশনে আপিল করেন। গত ২৯ জানুয়ারী বোর্ড অব ইলেকশনে শুনানী হয় ওই ৫ জনের। এর মধ্যে চূড়ান্ত রায়ে কেবল হেলাল শেখের পিটিশনটি বৈধ বলে গ্রহণ করে নেয় কতৃপক্ষ। এর ফলে পাবলিক এডভোকেট পদে প্রার্থী হিসেবে ব্যালটে তার নাম অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত হল।
উল্লেখ্য, হেলাল আবু শেখ ২০১৩ সালে নিউইয়র্কে ডিস্ট্রিক্ট ৩৭ ব্রুকলীন এবং ২০১৭ সালে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স থেকে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছিলেন। সে নির্বাচনে দক্ষিণ এশিয়ানদের মাঝে ব্যাপক সাড়া অর্জন করতে সক্ষম হন। গড়ে তোলেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা। নিউইয়র্ক সিটিতে দুই লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করলেও এখন পর্যন্ত একজনও সিটি কাউন্সিল, স্টেট এসেম্বলী কিংবা সিনেটে জয়ী হতে পারেন নি।
সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট সমাজ সেবক মরহুম মুক্তিযোদ্ধা এডভোকেট তজম্মুল আলীর চতুর্থ সন্তান হেলাল আবু শেখ ১৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজি থেকে কম্পিউটার ইনফরমেশন বিষয়ে ব্যাচেলর করেন। এ কলেজে অধ্যয়নকালে তিনি দক্ষিণ এশিয়ানদের মধ্যে সর্ব প্রথম স্টুডেন্ট গভর্ণমেন্ট এসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন বিপুল ভোটে। পরে ব্রুকলীন কলেজ থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর পর নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের অধীনে পাবলিক স্কুল শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। ২০১৩ সালে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচনের প্রাক্কালে শিক্ষকতার পদ থেকে অবসর নেন। সে থেকে পূর্ণকালীন রাজনীতিক-সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। স্কুল শিক্ষক হেলাল আবু শেখের সহধর্মিনী ডা. তানিয়া মুকিত শেখ ব্রঙ্কসের মন্টিফিয়ার হসপিটালের এটেন্ডিং ফিজিশিয়ান। তাদের তিন সন্তান মাইশা, মালিহা এবং মেহরান।

https://www.facebook.com/USANewsNY/videos/293966511286738/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV