Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের প্রি-রামাদান কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত : রামাদান মাসে বিশেষ নিরাপত্তা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: May 9, 2018 | 2:15 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2210256945658759/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের প্রি-রামাদান কনফারেন্স ২০১৮ গত ৮ই মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। আসন্ন মাহে রামাদানকে সামনে রেখে সিটির ডাউন টাউনে অবস্থিত এনওয়াইপিডি’র হেড কোয়র্টার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ইমাম ও সর্বস্তরের মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে উত্তর আমেরিকায় আগামী ১৫ কিংবা ১৬ মে মাহে রামাদান শুরু হবে।

        
এদিন সকাল ১১টায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে কনফারেন্সটি শুরু হয়। ইয়েমেনী বংশোদ্ভূত মুসলিম চ্যাপলেইন ইমাম খালিদ লফিত পবিত্র কুরআন তেলওয়াত করেন।


নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেম্স ও’নীল উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ সংশ্লিষ্ট বিষয়াদির উপর নিজ নিজ বক্তব্য বক্তব্য তুলে ধরেন। তার পরপরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। ইমাম ও মুসলিম নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা-নিরাপত্তা বিষয়ে নানা প্রশ্ন করলেও অভিযোগের কথা তেম শুনা যায়নি। অনেকেই পুলিশ অফিসারদের কর্মকান্ডের প্রশংসা করেন। প্রশ্নকারীরা পুলিশ ডিপাটর্মেন্টকে এমন সুন্দর ও যুগোপযোগী আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রায় প্রশ্নই পবিত্র রামাদানে সিটির মসজিদ ও ইসলামিক সেন্টার সমূহে পুলিশ বিভাগের বাড়তি টহল ও পর্যবেক্ষণ সম্পর্কিত। পবিত্র রামাদানে সিটির মসজিদ ও ইসলামিক সেন্টার সমূহে বাড়তি টহলের জন্য পুলিশ বিভাগকে অনুরোধ জানান হয়।


পুলিশ বিভাগের উর্ধতন কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ ততপর রয়েছে। যে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে প্রকৃত ঘটনা জানানোর পরামর্শ দেন তারা। তাহলেই পুলিশ তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হয়।

তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে রামাদান মাসে কমিউনিটির নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাসহ সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।


এদিকে মোহাম্মদী সেন্টার ও এন্টাই-টেরোরিজম এওয়ারনেন্স ইউনিট এর পরিচালক ইমাম কাজী কায়্যূম এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিপাটর্মেন্টকে এমন এক মহতি ও যুগোপযোগী আয়োজনের জন্য স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এনওয়াইপিডি’র বার্ষিক প্রি-রামাদান কনফারেন্সটি এখন

প্রি-ঈদে পরিণত হয়েছে। সকাল ১০টা বাজতেই ৫ বরোর ইমাম ও কমিউনিটির নেতৃবৃন্দ দলে দলে কনফারেন্স রুমে উপস্থিত হন। বিপুল সংখ্যক মুসলিম নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও নিজ নিজ প্রিসিঙ্কট অফিসারদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় কোন অংশই ঈদের খুশীর চেয়ে কম নয়। এ যেন এক আধ্যাত্মিক মহা সমারোহের মিলন মেলা। ইমাম কায়্যূম বলেন, আমাদের স্থানীয় ১১৫ ও ১১০ প্রিসিঙ্কট এর আওতাধীন জ্যাকসন হাইটস, করোনা, এলমহার্স্ট, ইস্ট এলমহার্স্ট ও উডসাইড এলাকায় আমরা অত্যন্ত শান্তি ও নিরাপদে মাহে রামাদান পালন করে আসছি। এটি নিঃসন্দেহে এই দুই পুলিশ প্রিসিঙ্কট এরই কৃতিত্ব এবং এজন্য তারা ধন্যবাদ পাওয়ার দাবীদার। কনফারেন্সে ইমাম কাজী কায়্যূম ১১৫ পুলিশ প্রিসিঙ্কট’র ডেপুটি ইন্সপেক্টর কারলস অরটিসের সাথেও সাক্ষাত করেন। ওয়ান পুলিশ প্লাজা ইমাম ও মুসলিম নেতৃবৃন্দের সম্মানে প্রচুর প্রাতঃরাশ আপ্যায়নে সবাইকে মুগ্ধ করে। চাঁদ দেখা সাপেক্ষে উত্তর আমেরিকায় আগামী ১৫ কিংবা ১৬ মে মাহে রামাদান শুরু হচ্ছে।

https://www.facebook.com/USANewsNY/videos/2210298808987906/

https://www.facebook.com/USANewsNY/videos/2210284672322653/

https://www.facebook.com/USANewsNY/videos/2210277368990050/

https://www.facebook.com/USANewsNY/videos/2210260388991748/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV