নিউইয়র্ক সিটি মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্স’র স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে বাঙ্গালীদের অংশ গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্স (MOIA) নিউইয়র্ক প্রবাসী বাঙ্গালী কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হওয়ার প্রশিক্ষণ কর্মসূচীতে প্রবাসী বাঙ্গালীরা অংশ নেন। গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ২৫৩ বড়ওয়ের ১৪ তলায় নিউইয়র্ক সিটি মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্স হল রুমে প্রশিক্ষণের প্রারম্ভে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সূচনা বক্তব্য রাখেন মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্সের উর্দতন কর্মকর্তা সিলভিয়া সানচেজ। প্রশিক্ষণের উপস্থাপনা করেন মেয়র অফিসের ইমিগ্রেন্ট সার্ভিসের কর্ডিনেটর একমাত্র বাঙ্গালী নাইমা সুলতানা। মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্স-এর নেভারহুড অরগ্রেনাজার তাহিতুন মরিয়াম বক্তব্য রাখেন।
প্রথমবারের ন্যায় নিউইয়র্ক সিটি মেয়র অফিস ইমিগ্রেন্ট এ্যাফেয়ার্স এর উদ্যোগে (MOIA) কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হওয়ার প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নারী ম্যাগাজিন সম্পাদক পপি চৌধুরী, প্রকাশ ও চীপ রির্পোটার তপন চৌধুরী, সঙ্গীত শিল্পী বাবলী হক, কবি ও উপস্থাপক লুভনা কাইজার, মোশাররফ হোসেন এবং আরো ২ জন প্রবাসী বাঙ্গালী।
প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থাপক নাইমা সুলতানা MOIA’র কার্যকলাপ, স্বেচ্ছাসেবীরা কি করেন, MOIA কর্মসূচী, MOIA কার্য নির্বাহী আদেশ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
মেয়রের অভিবাসন বিষয়ক কার্যালয় এই প্রথম বাঙ্গালী কমিউনিটির জন্য কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হওয়ার প্রশিক্ষণ কর্মসূচী চালু করেছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ