Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি মেয়র ব্লাজিও’র ইফতারে বাংলাদেশি নেতৃবৃন্দের যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: June 23, 2016 | 12:51 AM

নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির মেয়র বিল দ্য ব্লাজিওর বাসভবন গ্রেসি মেনশনে গত মঙ্গলবার ২১শে জুন আয়োজিত ইফতার ও ডিনার অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম কমিউনিটি থেকে আমন্ত্রিত প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, ব্রঙ্কস এর বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ এন মজুমদার, সাউথ এশিয়ান আমেরিকান ভয়েজ এর সভাপতি এবং কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন, জ্যামাইকা মুসলিম সেন্টার এর সভাপতি ডা: ওয়াহিদুর রহমান, ইক্না’র জেনারেল সেক্রেটারি তারিকুর রহমান, সাউথ এশিয়ান আমেরিকান ভয়েস এর বোর্ড মেম্বার ও ইউনিয়ন লিডার শফিকুর রহমান মিলন, জুডিশিয়াল ডেলিগেট (ইডি২৪) মোহাম্মদ শাবুল উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি ওসমান চৌধুরি, বাংলাদেশ এডভোকেসি গ্রুপের বোর্ড মেম্বার শাহানা মাসুম, ম্যানহাটান বোরোর কমিউনিটি এক্টিভিষ্ট এম বারি খান, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) ’র নেতা মীর মাসুম আলী ও মাহতাব উদ্দিন আহমেদ প্রমূখ।

মাগরিবের নামাজের কিছুক্ষণ পূর্বে মেয়র এর কমিউনিটি এ্যাফেয়ার্স এর সিনিয়র এডভাইজর সারাহ্ সাইদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এরপর মাগরিব এর আজান দেয়া হলে অতিথিরা খেজুর ও পানি খেয়ে মেয়রের বাড়ির মাঠে ম্যানহাটন মিডটাউন এর ইমাম শেখ আহমেদ ডিওডার এর ইমামতিতে জামাতে নামায আদায় করেন। নামাজ শেষে মুখরোচক খাবার পরিবেশনের সময় সারাহ্ সাইদ মেয়রের পতিœ শালের্ন মেকক্রে কে পরিচয় করিয়ে দেন। ফার্ষ্ট লেডি তার বক্তব্যে মানসিক রোগীদের নিয়ে তার কর্মতৎপরতা তুলে ধরেন। সে প্রসঙ্গে বিভিন্ন ইসলামিক সেন্টারে তাকে যেতে হয় এবং মুসলমানদের সাথে তার যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, তার প্রতি আলোকপাত করেন। ইসলাম ধর্মে বৈষম্যের কোন স্থান নেই, সেইজন্য ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন। তার বাসভবনে আসার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর মেয়র তার বক্তব্যে নিউইয়র্ক সিটির সার্বিক উন্নয়নে মুসলমানদের ভ’মিকার প্রশংসা করেন। মুসলমান ধর্ম যে শান্তির ধর্ম, তার উদাহরণ দিতে পবিত্র কোরআন থেকে একটি আয়াত ইংরেজিতে তিনি পড়ে শোনান। বক্তব্যের এক পর্যায়ে মেয়র বলেন, নিউইয়র্ক সিটির মেয়রদের মধ্যে তিনিই প্রথম, যিনি সিটির অন্যান্য নাগরিকদের সাথে সাথে মুসলমান নাগরিকদের সমঅধিকার প্রদানে সচেষ্ট। সেজন্যই পুলিশ ডিপার্টমেন্ট দ্বারা মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি বন্ধ করেন। তাছাড়াও সিটির পাবলিক স্কুলের মুসলমান ছাত্র-ছাত্রীদের জন্য বছরে দুটি ঈদের ছুটি বরাদ্দ করেছেন। সিটির মুসলিম নাগরিকরা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেজন্য তিনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ^াস দেন। বক্তব্য শেষে মেয়র প্রতিটি টেবিলে এসে সবার সাথে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্য কমিউনিটির মুসলিম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টার এর ইমাম শামসি আলি, মুসলিম কমিউনিটি নেটওয়ার্ক এর ডেবি আল মুনতাসির, নাজি আল মুনতাসির, প্রাক্তন মুসলিম সিটি কাউন্সিল মেম্বার রবার্ট জেকসন, লিন্ডা সারসুর প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মুসলিম কর্মকর্তাবৃন্দ এবং মেয়র এর বিভিন্ন এজেন্সীর কমিশনারগণ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV