নিউইয়র্ক সিটি ম্যারাথন : ৪০ বছর পর জিতলো কোন মার্কিন নারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি ম্যারাথন জিতলেন ৩৬ বছর বয়সী মার্কিন সালানি ফ্লানাগান। তিনি মেরি কেইটানিকে পিছনে ফেলে বিজয়ী হন। ১৯৭৭ সালের পর প্রথম কোন মহিলা জিতলেন নিউইয়র্ক সিটি ম্যারাথন।
কেনিয়ার কেইটানি এর আগে ৩ বার নিউইয়র্ক ম্যারাথন জিতলেও ফ্লানাগান কখনও জয়ের স্বাদ পায়নি। ফ্লানাগান ২ ঘন্টা ২৬ মিনিট ৫৩ সেকেন্ডে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান যা কেইটানির তুলনায় ১ মিনিট দ্রুত। ফিনিশিং লাইনে পৌঁছার পর তিনি আনন্দে কাঁদতে শুরু করেন। তিনি বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য, আমি অনেকদিন যাবৎ এ দিনটির জন্য অপেক্ষা করছি।’
২০১০ সালে ফ্লানাগান প্রথমবারের মত নিউইয়র্ক ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। তখন তিনি দ্বিতীয় হয়েছিলেন। পিঠে আঘাত পাওয়ার কারণে তিনি বস্টন ম্যারাথনে অংশগ্রহণ করতে পারেননি। তিনি নিউইয়র্ক ম্যারাথনের কেইটানির উপর বিশেষভাবে লক্ষ্য রেখে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করছিলেন বলে জানিয়েছেন।
এর আগে সর্বশেষ ১৯৭৬-৭৭ সালে মার্কিন নারী হিসেবে এ প্রতিযোগীতায় জিতেছিলেন ‘মিকি গোরম্যান’। দীর্ঘ ৪০ বছর পর যুক্তরাষ্ট্রকে আবার শিরোপা উপহার দিলো ফ্লানাগান। তাকে মঞ্চে ডাকা হলে তিনি আবার কেঁদে ফেলেন এবং পুরস্কার গ্রহণ করার পর বলেন, ‘আমি এই মুহুর্তের জন্য ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম।’
পূর্বে ঘোষণা দিয়েছিলেন নিউইয়র্ক ম্যারাথন জিতলে তিনি অবসর গ্রহণ করবেন। তবে, জয়ী হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেননি তার অবসরের ব্যাপারে। ফক্স নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ