Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিনেটের আইন পরিষদে ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশী অভিবাসী দিবস ঘোষণার সিদ্ধান্ত গৃহীত

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: June 30, 2022 | 11:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেট চলতি বছরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ৩ জুন সিনেটে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। নিউইয়ক স্টেট গভর্নর ক্যাথি হোকল দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিলটি সিনেটের উচকক্ষে গৃহীত হয়। উল্লেখ্য, ২০১৯ সালে গভর্নর এন্ড্রু কুমোর সময় বিলটি আইন পরিষদে প্রথম পাশ হয়।
ওই প্রস্তাবে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করা হয়েছে। প্রস্তাবে নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকানদের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার জন্য গভর্নর ক্যাথি হোকলের প্রতি অনুরোধ জানানো হয়।
সিনেটে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, এমন সময় এ প্রস্তাব গৃহীত হলো, যখন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করা হচ্ছে। বাংলাদেশি অভিবাসীরা উনিশ শতকের দিকে তাঁদের পরিবার ও স্বজনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় নিউইয়র্কে বসবাস করেন। এখানে বাংলাদেশিদের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে তাঁদের মুদিদোকান, কাপড়ের দোকান ও রেস্তোরাঁগুলোতে যেতে হবে। নিউইয়র্কের পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতেও বহু বাংলাদেশি অভিবাসী বসবাস করেন।
প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ, ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় তাঁর ভাষণটি দিয়েছিলেন।
বর্তমানে নিউইয়র্কে থাকা বাংলাদেশি অভিবাসীরা বেশ উন্নত জীবন যাপন করছেন। এখন কোনো বাংলাদেশি বিদেশে নতুন জীবন শুরু করতে চাইলে তাঁর পছন্দের তালিকার শীর্ষে থাকে নিউইয়র্ক।
নিউইয়র্কেও বাংলাদেশি অভিবাসীদের জন্য নানা রকমের সুযোগ-সুবিধা রয়েছে। নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেট জেনারেল নতুন আসা প্রবাসী বাংলাদেশিদের খুব দ্রুত সেবা দিয়ে থাকেন।
প্রস্তাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করা হয়। একই সঙ্গে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের অর্জনের প্রশংসা করা হয়।
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার প্রচেষ্টায় সিনেটর স্ট্যাভেস্কির প্রস্তাবনায় ২০১৯ সালে প্রথম বারের মত নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে হিসেবে বিলটি পাশ হয়। এই নিয়ে পরপর ৪থ বছর বিলটি আইন পরিষদে গৃহীত হলো।
উল্লেখ্য, এই দিনটি উপলক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় মুক্তধারা নিউইয়ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিঙ্কস নিউইয়র্কে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে এবং ট্রেড ফেয়ারের আয়োজন করছে। গত ১ বছর ধরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছরকে বিভিন্নভাবে তুলে ধরার কাজ করে চলেছে আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ