নিউইয়র্ক স্টেট বিএনপির মহান স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক শাখা গত ২৬ শে মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। অনুষ্ঠানের শুরুতে দোয়া পাঠ করেন যুবদল নেতা আমানত হোসেন আমান।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া।
আলোচনা সভার শুরুতে মুক্তিযুদ্ধে শহীদেরদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শরাফত হোসেন বাবু স্বাধীনতার এই মাসে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর ভাবে স্মরণ করে স্মৃতিচারণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যুক্তরাষ্ট্র থেকে জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করে আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। প্রধান বক্তা জসিম উদ্দিন ভূইয়া দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন নাছির, তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি জাহাঙ্গীর এম আলম, ভিপি জসিম, ওয়াহেদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মোঃ রহমান, আলমগীর মৃধা। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ জুনায়েদ সোহেল, আমিনুর রহমান, মোহাম্মদ আরিফ, শাহাদাত হোসেন রাজু, এমদাদুল ইসলাম, মাসুদুর রহমান, মোহাম্মদ রমিজ উদ্দিন, দেওয়ান কাওছার, মোস্তাক আহমেদ, মোহাম্মদ ফয়সল মাহমুদ, ইলিয়াছ আহমেদ, রাশিদা আহমেদ, সৈয়দা মাহমুদা শরিন, মোহাম্মদ কাইয়ূম, মাঈনুল করিম টিপু, মনির হোসেন মনির, বাহার উদ্দিন, তানভীর আহমেদ, মোহাম্মদ শাহিন, শরীফ চৌধুরী পাপ্পু, আনিসুর রহমান, মোহাম্মদ সোহেল হাওলাদার, হুমায়ুন কবির, এনামুল কবির অপু, সাইফুল ইসলাম অপু, মিজানুর রহমান, হাবিবুর রহমান মিয়া, খন্দকার সাইফুর রহমান, মোঃ সেলিম চৌধুরী, মোঃ কামাল হোসেন হাওলাদার, মোঃ আসাফ হোসাইন, হাফিজুর রহমান চৌধুরী, জহুরা বেগম, এস,কে জালাল আহমেদ, ফয়সাল আহম্মেদ পাটোয়ারী, হোসেন আহম্মেদ চৌধুরী, মোঃ মহসিন মিয়া, মারুফ আহম্মেদ, মোঃ ডি. মজুমদার প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!