নিউইয়র্ক স্টেট সিনেটর পদে লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান : বাংলাদেশী-আমেরিকানদের ফান্ড রেইজিং
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট সিনেটর পদে এসেম্বলিম্যান লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশী-আমেরিকানরা। নিউইয়র্ক স্টেট সিনেটর প্রার্থী ও এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর বর্তমান এসেম্বলিম্যান লুইস সেপুলভেদার সমর্থনে গত ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ফান্ড রেইজিং অ্যান্ড ডিনার রিসেপশান থেকে এ আহ্বান জানান হয়। ব্রঙ্কসের হোয়াইট প্লেইন রোডের একটি অভিজাত রেষ্টুরেন্টে ফ্রেন্ডস অব লুইস সেপুলভেদা’র আয়োজনে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সালের সহযোগিতায় এ ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত আলী, সেক্রেটারী নজরুল হক, এটর্নী এলেন কাস, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, মিলিনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি শাহেদ আলম, পুলিশ অফিসার আমিনুর রহমান শাওন, কমিউনিটি এক্টিভিস্ট সারেয়ার জাহান লাহিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, রিয়েলেটর ইনভেস্টর আবিদুর রহমান, রিয়েলেটর ইনভেস্টর শাহরিয়ার কবির, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের কামাল উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল তিতুমির, আব্দুর রউফ, রাশেদ মজুমদার, পলি শাহিনা, নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে লুইস সেপুলভেদা তাকে অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশীদেরই একজন। নির্বাচিত হলে বাংলাদেশ ভ্রমনে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। লুইস সিপুলভেদা বাংলাদেশী কমিউনিটিকে তার অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যাহিত করে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তার সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, বাঙালী কমিউনিটির কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে খ্যাত এসেম্বলীম্যান লুইস সেপুলভেদার পাশে বাংলাদেশী-আমেরিকানরা সব সময় থাকবে।
বক্তারা আগামী নির্বাচনে সিনেটর পদে লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, আগামী বছরের ৬ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে লুইস সেপুলভেদার নির্বাচন করার কথা রয়েছে।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone