Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট সিনেটর লুইসের হস্তক্ষেপে আমেরিকান ভিসা পেলেন বাংলাদেশী ফারজানা

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: September 23, 2020 | 2:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : বাংলাদেশী নিজাম উদ্দীন। বসবাস করেন নিউইয়র্কে ব্রঙ্কসের গ্রান্ড এভিনিউতে। দীর্ঘদিন ধরে লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। তাঁর শেষ ইচ্ছা ছিলো বাংলাদেশে অবস্থানরত তার বড় মেয়েকে একটিবার দেখে যাওয়া। আমেরিকান এম্বেসী বাংলাদেশে তার ভিসার আবেদন বারবার প্রত্যাখ্যান হচ্ছিলো। ডাক্তারের সার্টিফিকেটেও মন গলছিলোনা ভিসা কর্ম কর্তাদের সিনেটর। ইতোমধ্যে গত সপ্তাহে কোমায় চলে যান নিজাম উদ্দীন। ক্যান্সারের ফোর স্টেজে এই অবস্থায়তার জীবনের অনিশ্চয়তার আশংকাই ব্যক্ত করলেন চিকিত্সকরা।
বাবার শেষ আকাঙ্খা পুরনের জন্য দিশেহারা হয়ে ব্রঙ্কসে বসবাসরত তার বড় মেয়ে যোগাযোগ করলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সাথে।
সেই মানবিক আবেদনে সাড়া দিলেন সিনেটর লুইস। নতুন করে ভিসার আবেদন করতে বলেন। সিনেটর যোগাযোগ করলেন বাংলাদেশে আমেরিকান দূতাবাসে।
জানালেন মৃত্যুপথযাত্রী নিজাম উদ্দীনের শেষ ইচ্ছার কথা। মন গললো কর্মকর্তাদের। গত রোববার ২০ সেপ্টেম্বর দূতাবাস থেকে কল করা হলো ফারজানাকে। তাকে ডেকে এনে কোন ইন্টারভিউ ছাড়াই ভিসা দেয়া হলো তাকে।
ফারজানার পরিবার কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু লুইস ভাই বলে পরিচিত সিনেটর লুইস সিপুলভিদাকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ