নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগ’র মহান বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বেচ্ছাসেবক লীগ নিউইয়র্ক স্টেট শাখা বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে গত ২৫ডিসেম্বর, সোমবার জ্যাকসন হাইটস ইত্যাদি পার্টি হলে এক আলোচনা সভার আয়োজন করে। নিউ ইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ওহিদুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ফখরুল আবেদীন আবেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু সুবল দেবনাথ।
মহান বিজয়ের গৌবর গাঁথা ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল, এবাদুল হক, যুক্তরাষ্ট্র আওয়মী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সাইদ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দীন রুবেল ভাট,কামাল হোসাইন রাকিব, মনিরুল আলম দিপু, সহ প্রচার সম্পাদক সাদেকসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান সর্দার বর্তমান সরকারের উন্নয়ন ও অবকাঠামো বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ জনগণের মধ্য জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা বর্তমান সময়ের দাবী। প্রধান বক্তা সুবল দেবনাথ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উকিল নোটিশ এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন এবং উৎপাদনের ঈষান্তিত হয়ে একটি কুচক্রী মহল প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের পিছনে লেগেছে।
আলোচনা সভায় নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল হাদি রানা, ফারুক হোসাইন, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- তরিকুল ইসলাম সুজন, মুনজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিশ্বাস, এ গোফরান বিটন, দপ্তর সম্পাদক তারেক আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশরাফ আলী, প্রচার সম্পাদক মনিরুল হক আপন, অর্থ সম্পাদক আব্দুল কাদেরসহ যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ । সবশেষে সভাপতি মো: ওহিদুজ্জামান লিটন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!