Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউজারসির আটলান্টিক সিটিতে বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীর প্রেসিডেন্ট শিক্ষা পুরস্কার লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: June 14, 2017 | 5:24 PM

নিউজারসি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থী এসমাম আহমেদ পড়ালেখায় তার অসামাণ্য সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট শিক্ষা পুরস্কার’ লাভ করেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত সনদপএ তার হস্তগত হয়েছে। আটলান্টিক সিটিতে বসবাসরত সোহেল আহমেদ ও কুলসুমা ফেরদৌসীর জ্যৈষ্ঠ পুএ এসমাম আহমেদ ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ মেধাবী। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী এসমাম আহমেদ আটলান্টিক সিটির রিচমণ্ড এভিনিউ স্কুল থেকে অষ্টম গ্রেডের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। 

ছোটবেলা থেকে মেধাবী ছাএ এসমাম আহমেদ পড়ালেখার পাশাপাশি আইস স্কেটিং, ফুটবল ও বাস্কেটবল খেলায়ও বেশ পারদর্শী। এসমাম আহমেদ বন্ধুবৎসল, সদালাপী। অবসরে সে কমিউনিটি সার্ভিসে অংশ নেয়, খেলাধূলা করে। এসমাম আহমেদ ‘ন্যাশনাল জুনিয়র অনার সোসাইটি’র একজন র্গবিত সদস্য। আগামী সেপ্টেম্বরে সে আটলান্টিক সিটি হাই স্কুলে নবম গ্রেডের ক্লাস শুরু করবে। এসমাম আহমেদের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট বিভাগের কুলাউড়ায়। তার সাফল্যের পিছনে বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকার আন্তরিক সহযোগিতা বেশ বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এসমাম আহমেদ ডাক্তার হতে চায় এবং মানব সেবাই তার ব্রত বলে জানায়। ভবিষ্যত সাফল্যের জন্য সে সবার দোয়া প্রার্থী। এসমাম আহমেদের অসামান্য সাফল্যে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV