নিউজার্সিতে আনজুমানে আল-ইসলাহ ও মসজিদ আল-ফেরদৌসের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউজার্সি : প্যাটারসনের মসজিদ আল-ফেরদৌস পরিচালনা কমিটি ও আনজুমানে আল-ইসলাহ নিউজার্সি ষ্টেট কমিটির আয়োজনে শান-শওকতের সহিত ঈদে মিলাদন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে ডিসেম্বর ১২ই রবিউল আউয়াল, বৃহস্পতিবারে প্যাটারসনের ইউনিয়ন এভিনিউস্থ মসজিদ আল- ফেরদৌসে, মসজিদ কমিটির সভাপতি হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টারের সভাপতি সৈয়দ জুবায়ের আলী।
বিশ্বনবী (সাঃ) এর জিবনী নিয়ে আলোচনা করেন শাহজালাল-লতিফিয়া মদরাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুন নুর, মসজিদ আল-ফেরদৌসের খতিম ও মাদরাসার হিফজুল কোরআন শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, শাহজালাল-লতিফিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা ওয়াকিল আহমদ, শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন, মিলাদ মাহফিল পরিচালনা করে শিক্ষক হাফেজ আলাউদ্দিন, মাহফিলের প্রারম্বে কোরআন তেলাওত করেন, আব্দুল মুনায়েম এবং নাতে রাছুল পরিবেশন করেন মালিকুল ইসলাম, মিলাদ মাহফিল ও শিন্নী বিতরণের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয় ।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর