নিউজার্সিতে জমকালো আয়োজনে প্যাটারসন ক্রিকেট লীগ পিসিএলের উদ্বোধন
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি প্রতিনিধি : নিউজার্সির প্যাটারসনে ২৪ জুলাই রবিবার দুপুরে ৬ষ্ঠ বারের মত আয়োজিত প্যাটারসন ক্রিকেট লীগ পিসিএল এর উদ্বোধন করা হয়েছে । ওই ক্রিকেট লীগের উদ্বোধন উপলক্ষে প্যাটারসন সিটির গ্রেইস বাকলী পার্কের খেলার মাঠে দুপুর ২টায় আয়োজন করা হয় জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের।
এ উপলক্ষে মুনিম খালিকের পরিচালনায় উদ্বোধন পূর্ব আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিসিএলের প্রধান পৃষ্ঠপোষক এবং প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলম্যান বিশিষ্ট সমাজ সেবক দানবীর শাহীন খালিক। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্যাটারসন সিটি থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান মারিজা ডেবিলা, কমিউনিটি নেতা দেওয়ান বজলু, হারুন মিয়া, লোকমান হোসাইন, পিসিএল–এর সভাপতি ফয়েজ আহমেদ, সহ সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক তানিম উদ্দীন।
জাকজমকপূর্ণ ওই উদ্বোধনী অনুষ্ঠানে সাপ্তাহিক ঠিকানা–এর নিউজার্সি প্রতিনিধি মাশুক আহমাদ, এন জে বাংলা–২৪ টিভির পরিচালক এনাম চৌধুরী, উত্তর আমেরিকা থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘-এর সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি আওয়ামী–যুবলীগের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ নিউজার্সী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক,ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার