নিউজার্সিতে সরকারি অর্থে নির্মিত স্থায়ী শহীদ মিনার উদ্বোধন
নিউজার্সি রাজ্যের প্যাটারসন সিটিতে এই প্রথম সরকারি অর্থে নির্মিত হলো স্থায়ী শহীদ মিনার। এর আগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে স্থায়ী আরেকটি শহীদ মিনার নির্মিত হলেও সেটা ছিল প্রবাসী বাংলাদেশীদের ক্রয়কৃত ভূমিতে নিজেদের তহবিলে। রবিবার ভরদুপুরে সিটি প্রশাসনের জায়গায় এই শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. শামীম আহসান। বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে ফিতা কেটে শহীদ মিনারের উদ্বোধনের সময় সিটির ডেপুটি মেয়র পেড্রো রডরিগুয়েজ, সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট রুবি কটনও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ডেপুটি মেয়র বলেন, ‘মায়ের ভাষার জন্যে বাঙালির রক্তদানের দিনকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আজ আমরা বহুজাতিক এই সিটিতে শহীদ মিনার তৈরীর মধ্য দিয়ে বাঙালির সেই আত্মত্যাগের অবিস্মরণীয় ঘটনাকে হৃদয়ে লালনের পথ সুগম করলাম।’
ডেপুটি মেয়র উল্লেখ করেন, ‘এমন একটি কাজে সম্পৃক্ত থাকতে পেরে ব্যক্তিগতভাবে আমি নিজকে গৌরবান্বিত বোধ করছি।’
কন্সাল জেনারেল তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘প্যাটারসন সিটিতে বসবাসরত বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই সহযোগিতার কথা বাংলাদেশ চিরকাল স্মরণ রাখবে। প্যাটারসন সিটি, প্যাসেইক কাউন্টির সর্বস্তরের প্রতিনিধিগণের প্রতি আমি বাংলাদেশের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, ২০১২ সালে প্যাটারসন সিটি কর্তৃপক্ষ শহীদ মিনারের জন্যে জায়গা প্রদান করে এবং পরের বছর শহীদ মিনার প্রকল্পের অর্থ মঞ্জুর করে প্যাসেইক কাউন্টি। এরপরই ডেপুটি মেয়রের নেতৃত্বে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এনআরবি
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone