নিউজার্সির আটলান্টিক সিটিতে দু’দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতোটা প্রয়োজনীয় তা ভুক্তভোগীরা ভালোভাবে ওয়াকেবহাল। বিশেষ করে যে কোনও জরুরি প্রয়োজনে তা যে কতো গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এসংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করা ও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহনের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশী নগর’ এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।
গত ১৩ই ও ১৪ই ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে নিউইয়র্ক এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক এর ডেপুটি কনসাল জেনারেল মোঃ শাহেদুল ইসলাম এর নেতৃত্বে কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোঃ শামীম হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, ডেসপাস রাইডার সোহেল গাজী, শেখ তারেক আলী, মোঃ মনির হোসেন এই সেবা প্রদান করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহন, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন সেবা গ্রহনের সুযোগ পান।
নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রবাসী বাংলাদেশীরা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহনের নিমিওে মিঃ ষ্টিক রেস্টুরেন্টে সমবেত হতে থাকে। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশীরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহন করে যারপরনাই খুশি হন। প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির এই ধরনের মহতী আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা প্রদান কার্যক্রম যথাযথভাবে সুসম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি সুলতান সেলিম ও সাধারন সম্পাদক শহীদ খান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ