Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউজার্সির নর্থব্রানউইকে প্রবাসীদের আনন্দ উতসব : দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন বেবী নাজনীন

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: November 2, 2014 | 12:26 PM

ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : প্রবাসীদের মেলা বসেছিল যুক্তরাস্ট্রের নিউজার্সির নর্থব্রানসউইক নগরীতে।শনিবার সন্ধ্যায় নগরীর লীনউড স্কুলের মিলনায়তন কানায় কানায় ভরে উঠে প্রবাসীদের পদভারে। দেশ ছাড়া লোকজন দেশজ আমেজের মেলায় মেতে উঠেন। পিঠা পুলি থেকে দেশজ খাবারের দোকানে ছিল ভিন্ন মাত্রার আনন্দ। সবার সাজ পোষাকে দেশের জামা কাপড়। নাচে, গানে নিউজার্সিতে বসবাসরত প্রবাসীরা পালন করেন আনন্দ উতসব।
বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি ফারুক আজম সুচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরুন্নবী এবং সিদ্দিকুর রহমান। বক্তরা বলেন, প্রবাসে থাকলেও মনটি পড়ে থাকে দেশে। প্রবাসে বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সাথে দেশের সংযোগ দৃঢ় রাখার উপর বক্তরা গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের ভাষা আন্দোলন এবং গৌরবের মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসে বড় হওয়া প্রজন্মের কাছে অব্যাহতভাবে তুলে ধরার তাগিদ উচ্চারিত হয় উতসব অনুষ্ঠানে। স্থানীয় শিল্পিদের পরিবেশনার পর বেবী নাজনীন দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন একর পর এক গান পরিবেশনার মধ্য দিয়ে।দেশের গান, পুরনো দিনের গান নিয়ে শিল্পি বেবী নাজনীন প্রবাসীদের মনে করিয়ে দেন দেশের কথা।মিলনায়তন ভর্তি দর্শক শ্রোতা বেবী নাজনীনের গানের তালে নাচতে থাকেন। বেবী নাজনীন প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় শিল্পিদের মধ্যে যারা বাংলা গানের চর্চা করছে, তাদের যেন পৃষ্টপোষকতা করা হয়।অনুষ্টানে আসা প্রবাসী মিলি মজুমদার এ প্রতিবেদককে বলেন, বহুদিন পর দেশের মত করে একটি অনুষ্ঠান উপভোগ করছি। আবু চৌধুরী বেবী নাজনীনের কন্ঠে পুরনো দিনের গান শুনে নষ্টালজিক হয়ে পড়েছেন বলে জানালেন। সংস্কৃতিকর্মী দেওয়ান বজলু বলেন, প্রবাসে এ ধরনের অনুষ্ঠান করার কাজটি খুবই গুরুত্বপুর্ণ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ