Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউজার্সি’র প্যাটারসনে রোহিঙ্গ্যা রিফুজিদের সাহায্যে প্রবাসী বাংলাদেশিরা : পঞ্চাশ হাজার ডলার সংগৃহীত

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: November 9, 2017 | 10:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া সাতশত হাজার রোহিংগাদের সাহায্যে এগিয়ে এসেছেন নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন প্রবাসী বাংলাদেশিরা I যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ভিত্তিক ইউনাইটেড   মুসলিম রিলিফ এর মাধ্যমে গত আড়াই মাসে আশ্রয় নেয়া প্রায় সাতশো হাজার রোহিংগাদের সাহায্যের জন্য নিউজার্সি প্রবাসী বাংলাদেশীরা ইউনাইটেড ফর রোহিঙ্গ্যা’র ব্যানারে ফান্ড রেইজিং’এর আয়োজন করেন I গত তেসরা নভেম্বর শুক্রবার প্যাটার্সনের সেইন্ট জেরার্ড অডিটোরিয়াম’এ  অনুষ্ঠিত ফান্ড রেইজিং’এ যোগ দেন নিউ জার্সি’র বিভিন্ন এলাকার প্রবাসীরা I এতে প্রায় দুশতাধিক প্রবাসী , কয়েকটি মুসলিম দেশের প্রতিনিধি ও মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা যোগ দেন Iকোনো সংগঠনের ব্যানারে না গিয়ে, কযেকজন প্রবাসী বাংলাদেশী “ইউনাইটেড ফর রোহিঙ্গ্যা” নামে এই ফান্ড রেইজিং এর আয়োজন করেন I আয়োজকগণ নিজেরা দিয়ে ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে অনুষ্ঠানের পূর্বেই পঁচিশ হাজার ডলার সংগ্রহ করেন I গত শুক্রবার ফান্ড রেইজিং অনুষ্ঠানের মাধ্যমে আরো পঁচিশ হাজার ডলার সংগ্রহ করেন I উল্লেখ্য, আয়োজকগণ ফান্ড রেইজিং এর জন্য হলের ভাড়া, রাতের খাবার ও লাইট – সাউন্ড সহ সকল খরচ নিজেরা বহন করেন I ফান্ড রেইজিং এর শতভাগ অর্থ তারা রোহিংগাদের জন্য ইউনাইটেড মুসলিম রিলিফ ফান্ডে প্রদান করেন I আয়োজকরা জানান তারা মানবেতর জীবন যাপন করা মায়ানমার থেকে আশা রোহিংগাদের জন্য এ অর্থ উঠিয়েছেন এবং তারা এই মানবিক সাহায্যের কাজ চালিয়ে যাবেন I

ফান্ড-রেইজিং অনুষ্ঠানে শুধুমাত্র কোরান তেলাওয়াত ও লন্ডন থেকে আশা নাশিদ পরিবেশক ইসহাক আয়ুবী’র হাম্দ ও নাত’এ রাসূল ছাড়া ছিল না কোনো সংগীত বা আনন্দের ধ্বনি I সকলে শুধু রোহিংগাদের কয়েকটি মিডিয়া রিপোর্ট দেখে ও আয়োজকদের আবেদনে সারা দিয়ে মুক্ত হাতে চেষ্টা করেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিংগাদের পাশে দাঁড়াতে I
ফান্ড রাইজিং অনুষ্ঠানে কোরান তেলাওয়াতের পরে সকলকে উদার হস্তে অর্থ দিয়ে সাহায্যের আবেদন জানান প্রস্পেক্ট পার্কের মেয়র মোহাম্মদ টি খাইরুল্লাহ, রাটগার্স ইউনিভার্সিটি’র প্রফেসাসের ড. মহম্মদ আবাসি, ইউনাইটেড মুসলিম রিলিফ এর কমিউনিকেশন ডিরেক্টর মনসুর সাখি ও হিউমান রাইটস লবিস্ট প্যালেস্টাইনের খালিদ তুররানী I
লন্ডন থেকে আশা ইসহাক আয়ুবী’র ইংরেজিতে নাশিদ পরিবেশনা শুনে ও কয়েকটি মিডিয়া থেকে সংগৃহীত রোহিঙ্গাদের বর্তমান অবস্থার রিপোর্ট ও ডকুমেন্টারি দেখে  উপস্থিত সকলে এগিয়ে আসেন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে I আয়োজকরা জানান তাদের এই সাহায্যের কাজ চলবে এবং অন্য কোথাও এ ধরণের আয়োজনে তারা তাদের সাধ্যমতো সাহায্যে এগিয়ে আসবে I
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ