নিউজার্সির প্যাটারসন সিটির নবনির্বাচিত কাউন্সিলম্যান শাহীন খালিকের শপথ গ্রহণ
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম নগরী প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলম্যান বিশিষ্ট সমাজ সেবক শাহীন খালিক শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন গত ১লা জুলাই। বিপুল সংখ্যক বাংলাদেশী-আমেরিকানদের উপস্থিতিতে প্যাটারসন জন এফ কেনেডি হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওই শপথ অনুষ্ঠানে কংগ্রেসম্যান বিল প্রাসক্রেল জুনিয়র, নিউজার্সি স্টেইট সেনেটর নেলী পো, প্যাটারসন সিটি মেয়র হুজে জয়ী টরেস, সিটির সকল নির্বাচিত কাউন্সিলম্যানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে শাহীন খালিক যখন শপথ নেন তখন তার সাথে ছিলেন তার পরিবারের অন্যান সদস্যদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও । এসময় অডিটোরিয়ামে উপস্থিত জনতা করতালির মাধ্যমে স্বাগত জানান প্যাটারসন সিটির ২য় বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান শাহীন খালিককে। উলেখ্য যে শাহীন খালিক গত ১০ মে অনুষ্ঠিত প্যাটারসন সিটি কাউন্সিল নির্বাচনে মাত্র ২০ ভোটের ব্যবধানে সিটি থেকে নির্বাচিত ১ম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সলকে পরাজিত করে কাউন্সিলম্যান নির্বাচিত হন ।
শপথ গ্রহণের পর প্যাটারসন ক্রিকেট লীগ পি সি এল-এর সদস্যরা তাঁকে ফুলের শুভেচ্ছা-জানালে শাহীন খালিক আবেগ-আপ্লুত হয়ে পড়েন। এসময় কাউন্সিলম্যান শাহীন খালিক এক প্রতিক্রিয়ায় জানান, প্রবাসী বাংলাদেশিসহ গত সিটি কাউন্সিল নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন সবার কাছে তিনি কৃতজ্ঞ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্যাটারসনকে সুপরিকল্পিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করে তিনি বলেন দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐকবদ্ধভাবে কমিনিউটির উন্নয়নে এগিয়ে আসতে হবে ।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation