নিউজার্সির প্যাটারসন সিটি হলের সামনে যুক্তরাষ্ট্রের পতাকার সঙ্গে উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা
নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ই ডিসেম্বর শনিবার দুপুরে প্যাটারসন সিটি হলের সামনে প্রতি বছরের মত এবারও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ।আগামী এক সপ্তাহ বাংলাদেশের জাতীয় পতাকা সিটি হলের সামনে যুক্তরাষ্ট্রের পতাকার সঙ্গে উড়তে থাকবে।
দিবসটি উপলক্ষে সিটি অব প্যাটারসনের পক্ষ থেকে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিটি কাউন্সিল চেম্বারে সিটি অব প্যাটারসনের ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহীন খালিক-এর সৌজন্যে আয়োজন করা হয় “বাংলাদেশ ডে ২০১৭’।
কাউন্সিলম্যান শাহীন খালিক-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তেলাওয়াত করেন বিশিষ্ট কমিউনিটি এ্যাকটিভিষ্ট সৈয়দ জুবায়ের আলী। এরপর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। কানায় কানায় পূর্ণ সিটি কাউন্সিল হলে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীতে গলা মেলান। যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ স্যালুটেশনে ছিলেন ইউ এস আর্মিতে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত আব্দুল হালিম।
এরপর অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ আগত অতিতিবৃন্দ বাংলাদেশের ৪৬তম বিজোয়ৎসবের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।পরে মেয়র জেন উইলিয়ামস বাংলাদেশ কন্স্যুলেট এর মাননীয় কন্সাল জেনারেল জনাব শামীম আহসানের হাতে প্রক্লেমেশন হস্তান্তর করেন। এসময় ওই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর)এর প্যানেল মেয়র নারীনেত্রী ডেইজি সারোয়া কে ও বিশিষ্ট ব্যাক্তি হিসেবে সাইটেশন প্রদান করা হয়।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে প্যাটারসনে বসবাসরত ক্ষুদে নৃত্যশিল্পী পুষ্পা পাল । সাউথ জার্সি থেকে আগত সৃষ্টি এ্যাকাডেমীর ছাত্র ছাত্রীদের পরিবেশিত গীতি নৃত্য নাট্যটি উপস্থিত দর্শকদের আবেগে আপ্লুত করে। এসময় দর্শকদেরকে চোখ মুছতে দেখা যায়। চমৎকার এ গীতি নাট্যটি পরিচালনা ও নির্দেশনায় ছিলেন সৃষ্টি এ্যাকাডেমীর কর্ণধার সূবর্ণা মেনন খান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলার লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, , হেলডন বোর্ড অব ইউটিলিটি কমিশনার দেওয়ান বজলু চৌধুরী, নিউজার্সি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু , সাধারণ সম্পাদক শামিম আহমেদ, নিউজার্সি আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মুক্তাদির তোফায়েল, আওয়ামীলীগ নেতা সেলিম আহমেদ চৌধুরী, এ কে মজুমদার, রেজাউল করিম. নিউইয়র্ক থেকে আগত ডাক্তার মোহাম্মেদ মাহফুয হায়দার, নিউজার্সি স্টেট বি এন পি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, বি এন পি নেতা আনহার মিয়া, মিনহাজ আহমেদ, মুহাম্মদ মহসিন। কমিউনিটি এক্টিবিস্ট তাজ উদ্দিন, সাইদুর রহমান দাদা ভাই , রেখা বেগম,আবু সুফিয়ান, ফয়জুর রহমান ফটিক, আব্দুল হক , আব্দুর রাব্বানী, সফিউল আলম বাবলু, আব্দুল হেলিম, দিপু আহমেদ, মুহাম্মদ মাসনুন আহমেদ , আমিনুল ইসলাম, ওয়াজিদ আলী,ময়েজ আহমেদ সহ অনেকে। নিউজার্সি আওয়ামী যুবলীগ সভাপতি নুরুজ্জামান সুহেল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাফিজ , যুবলীগ নেতা ফয়েজ আহমেদ, মাহফুজুর রহমান রুমন, ইমরান হোসাইন, শাজাহান হান্নান সাজু, সায়েক হোসাইন ,দীপ্ত রায়, মিন্টু আলী, ফয়েজ আলী. আলমগীর আলী।জালালাবাদ ট্রাভেলস এর প্রেসিডেন্ট ও নিরাপদ সড়ক চাই নিউজার্সি শাখার সদস্য সচিব মাশুক আহমেদ, প্যাটারসন পাবলিক স্কুলের শিক্ষক মুহম্মদ ফরিদউদ্দিন, প্যাটারসন পাবলিক স্কুলের স্পেশাল প্রজেক্ট কোঅর্ডিনেটর গিলমান চৌধুরী,ও উত্তর আমেরিকা থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘-এর সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু। বাংলাদেশ ডে ২০১৭ উপSলক্ষে প্যাটারসন সিটিতে বসবাসকারী অভিবাসী বাংলাদেশীদের মধ্যে যারা ক্রিড়া, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য তেমন তিনজন ব্যক্তিকে এ বছর সিটি কাউন্সিলের পক্ষ থেকে সাইটেশন অভ হনর প্রদান করা হয়েছে। সাইটেশন পাপ্তরা হলেন ক্রিড়ায় ক্রিকেটার হাবীব কাইস চৌধুরী , শিক্ষায় পাবলিক স্কুলের শিক্ষক জিয়ায়াউল করিম ও সাংস্কৃতিকে ইভেন্ট ইউ এস এর পরিচালক মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!