Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউজার্সির প্লেইন্সবরো টাউনশিপে চতুর্থ মেয়াদে কাউন্সিলম্যান হলেন ড. নবী

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: November 6, 2015 | 2:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউজার্সির প্লেইন্সবরো টাউনশিপে চতুর্থ মেয়াদের জন্যে কাউন্সিলম্যান হলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী ও লেখক ড. নুরান নবী। ৩ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. নবী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ডেমক্র্যাটিক পার্টির টিকিটে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ড. নবী বলেন, এর আগের তিন টার্মে রিপাবলিকানরা আমার বিপক্ষে প্রার্থী দিয়ে হেরেছে। এবার আর রিপাবলিকানরা কোন প্রার্থী দেয়নি।
৩ বছর মেয়াদি এ আসনে দায়িত্ব পালনকালে তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে আরো সুদৃঢ় করার সুযোগ পেলেন বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। উল্লেখ্য, প্লেইন্সবরো টাউনশিপের অধিবাসীর সংখ্যা ২৫ হাজার। ভোটারের সংখ্যা প্রায় ১৩ হাজার। এরমধ্যে বাংলাদেশীÑআমেরিকান ভোটারের মধ্যে ড. নবীর পরিবারসহ রয়েছে মাত্র ৬ পরিবার। ড. নবী জানান,  প্রায় ২০ বছর যাবত তিনি ডেমক্র্যাটিক পার্টির এক্টিভিস্ট বিসেবে কাজ কওে যাচ্ছেন। এছাড়া পাড়াÑপ্রতিবেশীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ার মধ্য দিয়ে বহুজাতিক সমাজে তিনি তার অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন।
কাউন্সিলম্যান হবার আগে ড. নবী এই সিটির মানব সম্পর্কিত কমিটি এবং বিনোদন ও কম্যুনিটি সার্ভিস সম্পর্কিত কমিটির লিয়াঁজো হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৭ সাল থেকে। প্লেইন্সবরো ফ্রি পাবলিক লাইব্রেরি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ  ও টাউনশিপ প্ল্যানিং বোর্ডের মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় শ্রমিক ফেডারেশন ‘এএফএলÑসিআইও’র অধিভুক্ত ওয়াকিং ফ্যামিলিজ ইউনাইটেড ফর নিউজার্সি এবং উই আর ওয়ান নিউজার্সির পরিচালনা পরিষদেরও সদস্য হিসেবে কাজ করছেন ড. নবী।
বিজয়ী কাউন্সিলম্যান ড. নবী জানান, তার লক্ষ্য বাংলাদেশীÑআমেরিকানদের মূলধারায় আরো বেশী সম্পৃক্ত করার। এর মাধ্যমেই কম্যুনিটির বিভিন্ন সমস্যা সমাধানের পথ সহজ হবে। একইসাথে বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়দার করা সহজতর হবে। তিনি বলেন, বিজয়ের এ ধারায় সকল সিটির বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হতে পারলে মূলধারায় আরোহনের প্রত্যাশা অপূর্ণ থাকবে না।
সক্রিয় রাজনীতিতে আসার আগে ড. নবী দীর্ঘ ২২ বছর চাকরি করেছেন কলগেট পালমলিভ কোম্পানীতে। ২০০৬ সালে তিনি অবসর নেন। চাকরির সময়ে ড. নবীসহ এ প্রতিষ্ঠানের আরো কয়েক গবেষক উদ্ভাবন করেছেন ‘কলগেট টুটাল টুথপেস্ট টেকনোলজি।’ ড. নবীর রয়েছে শতাধিক প্যাটেন্ট ও প্রকাশনা বিভিন্ন ধরনের গবেষণার আলোকে।
বাংলাদেশের টাঙ্গাইলের সন্তান ড. নবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়ো কেমিস্ট্রিতে অনার্সসহ মাস্টার্স করেছেন। জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন এবং কিয়োশো ইউনিভার্সিটি থেকে সেল বায়োলজিতে ডক্টরেট করেছেন কাউন্সিলম্যান নুরন্নবী। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তিনি পোস্ট ডক্টরাল রিসার্চ করেছেন। ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ড. নবী। একাত্তরের মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর অসম সাহসী গেরিলা হিসেবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে সারাবিশ্বে। মুক্তিযুদ্ধসহ বাঙালির ইতিহাসÑঐতিহ্যভিত্তিক ৫টি গ্রন্থ রয়েছে তার। এগুলো হচ্ছে বর্ণ ইন বেঙ্গল, বুলেটস অব সেভেন্টিওয়ান-এ ফ্রিডম ফাইটার্স স্টোরি, জন্মেছি এই বাঙলায়, আমার একাত্তরÑআমার যুদ্ধ এবং আমেরিকায় জাহানারা ইমামের শেষদিনগুলো।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নবীর স্ত্রী ড. জিনাত নবীও বিজ্ঞানী। এ দম্পতির দুই পুত্রÑমুশফিক নবী এবং আদনান নবী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV