নিউজার্সি মেট্রো আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি-যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১লা মার্চ বুধবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে এক সভার আয়োজন করে। স্থানীয় গরমেট রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব।সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরি লিটন এর সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গোলাম হাফিজ, সহ সভাপতি আবদুল জামিল, সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক, মহিলা সম্পাদিকা রওশনউদদীন, সদস্য শামসুল ইসলাম শাহজাহান, সাব্বির হোসেন ভূঁইয়া, শহীদ খান, জয়ন্ত সিংহ, মোঃ মাসুম হাওলাদার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ব্যাপক আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপারে বিশদ আলোচনা করেন। সভায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন ধরনের প্রতিযোগীতা আয়োজনের ব্যাপারে আলোচনা হয়। সংগঠনের পরবর্তী সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে সভায় জানানো হয়।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর