Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: April 10, 2025 | 12:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউ জার্সি রাজ্যের ফ্লোরেন্স টাউনশিপে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও দুইজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুই গাড়ির সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি প্রবাসী শরফুদ্দিন (৩৬) এবং তার ৮ বছর বয়সী শিশুকন্যা রামিছা—ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেক গাড়িচালক ২৯ বছর বয়সী এক নারীও মারা যান।

পুলিশ সূত্র জানায়, ৬ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রাতে আই-২৯৫ মহাসড়কের উত্তর দিকে যাত্রারত হুন্ডাই সান্তা ফে ও হুন্ডাই টুসকন নামের দুইটি গাড়ি মাইলপোস্ট ৫০.৬’-এর কাছে ছিল। হঠাৎ সান্তা ফে গাড়িটি ডান দিকের গার্ডরেলে ধাক্কা খায়। এরপর গাড়িটি রাস্তায় ফিরে এসে টুসকন গাড়িটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় দুইটি গাড়িই রাস্তা থেকে ছিটকে গিয়ে বেশ কয়েকটি গাছের সাথে সংঘর্ষ হয়।
টুসকন গাড়ির চালক শরফুদ্দিন (৩৬) এবং ওই গাড়ির আরোহী শিশু রামিছা (৮) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া টুসকনে থাকা ২৬ বছর বয়সী এক নারীসহ গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া তিনজনের মধ্যে দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। রোববার রাতে বাংলাদেশি প্রবাসী এ পরিবারটি পাশের ডেলোয়ারা রাজ্য থেকে নিউজার্সির এলিজাবেথ শহরে ফরছিলেন। তাদের দেশের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষে জড়িয়ে পড়া সান্তা ফে গাড়ির চালক ফ্লোরিডার মিয়ামির ২৯ বছর বয়সী এক নারীও গুরুত অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউ জার্সি রাজ্যের পরিবহন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সাম্প্রতিক এক বছরে এখানে ২ লাখ ৭৬ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় ৬০ হাজার মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ