নিউ মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় ৩ ছাত্র নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর অ্যাজটেক হাইস্কুলে বন্দুকধারীর হামলায় ৩ জন ছাত্র নিহত হয়েছে। এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ খবরটি জানায়।
পুলিশ সন্দেহ করছে, বৃহস্পতিবারের এই ঘটনায় ছাত্রদের সঙ্গে বন্দুকধারীরও নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮০ মাইল উত্তর-পশ্চিমের নিউ মেক্সিকোর অ্যাজটেক হাইস্কুলে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার পরপরই হাইস্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অভিভাবকদেরকে তাদের সন্তানদের নিয়ে যেতে বলা হয়েছে।
দ্য ব্যুরো অফ অ্যালকোহল, টোবাকো, ফায়ার আরমস ও এক্সপ্লসিভেস ব্যুরো (এটিএফ) এবিসি নিউজকে জানিয়েছে, তাদের এজেন্টরা স্কুলের দিকে আরও তথ্য নিতে যাচ্ছে। সূত্র : এবিসি নিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার