Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিজেকে ‘তুমি’ বলুন, স্বনামে ডাকুন

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: February 26, 2014 | 6:48 PM

আয়নার মুখোমুখি দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলুন এবং নিজেকে এ সময় ‘তুমি’ বা ‘নিজের নাম’ ধরে সম্বোধন করুন। ছবিটি প্রতীকী।কোনো বক্তৃতা, গুরুত্বপূর্ণ বৈঠক কিংবা সাক্ষাত্কারের আগে নিজের সঙ্গে কথা বলার সময় ‘আমি এটা পারবই’ না বলে ‘তুমি এটা পারবেই’ বলুন। আয়নার সামনেই হোক বা অন্য খানে একা একা নিজের সঙ্গে কথা বলার সময় ‘আমি’ না বলে নিজেকে ‘তুমি’ করে বলুন, নিজেকে ‘নিজের নাম’ ধরে ডাকুন। ‘পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে সম্বোধন করে নিজের সঙ্গে কথা বলা অনেক বেশি কার্যকর।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইথান ক্রসের নেতৃত্বে একদল গবেষক এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করেন। যাঁরা কোনো জনসমাবেশে বক্তৃতা করতে যাচ্ছেন বা কোথায় প্রথম দর্শনেই বাজিমাত করার চিন্তা করছেন এমন মানুষদের ওপর এ গবেষণা চালানো হয়।
এ ধরনের পরিস্থিতিতে মানসিক চাপ, আত্মবিশ্বাস এবং দক্ষতা নিয়ে সংশয়ে থাকা অস্বাভাবিক নয়। প্রায় একই পরিস্থিতিতে রয়েছেন এমন দুই দল মানুষের একদলকে তারা পরামর্শ দিয়েছিলেন নিজের সঙ্গে কথা বলার সময় ‘প্রথম পুরুষে’ কথা বলা বা ‘আমি’ হিসেবে সম্বোধন করে কথা বলতে। আরেক দলকে পরামর্শ দিয়েছিলেন ‘দ্বিতীয় পুরুষে’ বা ‘তুমি’ বা ‘নিজের নাম’ ধরে নিজের সঙ্গে কথা বলতে।

গবেষণায় দেখা গেছে, যাঁরা নিজেদের ‘তুমি’ করে বলেছেন বা ‘স্বনামে’ ডেকে কথা বলেছেন, তাঁরা অনেক বেশি ভালো করেছেন। সাফল্য ও নিজেকে প্রস্তুত করার বিচারে উভয় ক্ষেত্রেই দ্বিতীয় দলের মানুষরা ভালো করেন। একই সঙ্গে গবেষকেরা এটাও লক্ষ করেছেন যে, নিজেকে ‘তুমি’ করে বলা বা ‘নিজের নাম’ ধরে ডাকা দলের মানুষেরা এই আত্মকথনের সময় তুলনামূলকভাবে কম লজ্জা বোধ করেন।

এই গবেষণার নানা দিক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, ভাষাগত সামান্য পরিবর্তনের মধ্য দিয়েই নিজে নিজেকে প্রভাবিত করা এবং নিজের আবেগ-অনুভূতি নিয়ন্ত্রণ করা, চিন্তাকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব। আর তা সামাজিক ও মানসিক চাপের পরিস্থিতিতেই ভালোভাবে বোঝা যায়। এমনকি দুর্বল ব্যক্তিত্বের মানুষেরাও এই পদ্ধতি অনুসরণ করে ভালো ফল পেতে পারেন।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV