Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিজের গায়ে আগুন লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মার্কিন আইনজীবীর

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: April 15, 2018 | 11:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নিউইয়র্কের এক পার্কে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ৬০ বছর বয়সী  মার্কিন আইনজীবী ডেভিড বাকেল। এরপর ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় বাকেলের মরদেহ। মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুটে আইনজীবী বাকেল লিখেছেন, ‘জৈব জ্বালানি ব্যবহার করে মানবজাতি পৃথিবীর যে ক্ষতি করেছে তারই প্রতীকী প্রতিফলন হবে তার এই মৃত্যুতে।’ খবর সিএনএন’র।

ডেভিড বাকেল তার চিরকুটে লিখেছেন, ‘অধিকাংশ মানুষই এখন দূষিত বায়ু গ্রহণ করে এবং সময়ের আগেই মারা যায়। আমরা আমাদের কত বড় ক্ষতি করছি তা জৈব জ্বালানি দিয়ে আমার এই অকাল মৃত্যুর মাধ্যমে প্রতিফলিত হবে।’ সমকামী ও হিজড়াদের অধিকার আদায়-সংক্রান্ত আইনি কার্যক্রমের জন্য খ্যাতনামা ছিলেন বাকেল। পরে তিনি একাধিক পরিবেশবাদী সংঘের সঙ্গে কাজ করেছেন। পত্রিকাটি জানিয়েছে তার দেহ খুঁজে পাওয়ার আগে একাধিক সংবাদ সংস্থার কাছে এই চিরকুট মেইল করেন এই আইনজীবী।

সুইসাইড নোটে আরো লিখেন, ‘যেসব অন্যায়ের প্রতিবাদ করার আর কোনো পথ খোলা থাকে না সেসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এর আগেও নিজেদের জীবন উৎসর্গ করেছেন অনেকে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV