Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিরবেই বন্ধ হচ্ছে ফেসবুকের ইমেইল সার্ভিস

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: February 26, 2014 | 11:54 AM

তরিকুর রহমান সজীব : 
সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুক গ্রাহককে আরও বেশি নিজেদের সার্ভিসে ধরে রাখতে শুরু থেকেই নানা ধরনের ফিচার যুক্ত করেছে নিজেদের ওয়েবসাইটে। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে তারা চালু করে ফেসবুক ইমেইল সার্ভিস। তবে এবারে এই ইমেইল সেবাটি নিরবেই বন্ধ করে দিতে যাচ্ছে ফেসবুক। ইমেইল সার্ভিসটি চালুর সময় ফেসবুক নানা ধরনের প্রচার-প্রচারণা চালালেও এই সেবাটি তারা বন্ধ করে দিচ্ছে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। ব্যবহারকারীদের কাছে সাড়া না পাওয়ার কারণেই শেষ পর্যন্ত এই ইমেইল সেবা বন্ধ করে দিতে হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘@fac ebook.com’ ইমেইল ঠিকানার এক্সটেনশন নিয়ে ফেসবুকের ইমেইল সেবাটি চালু হয় ২০১০ সালের নভেম্বর মাসে। সেবাটির বয়স তিন বছর পার হতে না হতেই এটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সেবাটি চালু হওয়ার ফলে ফেসবুকের বাইরে থেকেও অন্যান্য ইমেইল সেবা ব্যবহার করে ‘@face book.com’ ঠিকানায় পাঠিয়ে দেওয়া যেত ইমেইল। এতে করে ফেসবুক ম্যাসেজ, মোবাইল এসএমএস এবং প্রচলিত ইমেইলের সবগুলোই জমা হয়ে যেত ফেসবুকের ইনবক্সে। ফলে একটিমাত্র ইনবক্স থেকেই উপভোগ করা যেত সবগুলো সেবা। শুধু তাই নয়, ফেসবুকে এর আগে ব্যবহারকারীর নিজস্ব ইমেইল ঠিকানা প্রদর্শিত হলেও ২০১২ সালে এসে ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে ইমেইল ঠিকানা হিসেবে ‘@face book.com’ এক্সটেনশনের ঠিকানা প্রদর্শন করা হয়। এতে করে অবশ্য নিরাপত্তাসংশ্লিষ্ট কারণে তোপের মুখেও পড়ে ফেসবুক। পরে অবশ্য এই ফিচারটি নিস্ক্রিয় করে দেওয়া হয়। তবে ইমেইল সেবাটি চালু ছিল যথারীতি। কিন্তু এই সেবাটি ফেসবুক গ্রাহকদের খুব একটা আকৃষ্ট করতে পারেনি। খুব কম ফেসবুক ব্যবহারকারীই ফেসবুকের ইমেইল সেবাটি ব্যবহার করেছেন। ফেসবুকের একজন মুখপাত্রও বিষয়টি স্বীকার করে বলেন, ‘বেশিরভাগ মানুষ ফেসবুকের এই সেবাটি ব্যবহার করেনি বলেই আমাদের এই সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।’ আগামী মার্চ মাসের শুরু থেকেই ইমেইল সেবা বন্ধের সিদ্ধান্তটি কার্যকর হবে। এরপর ফেসবুকের ইমেইল ঠিকানায় কোনো ইমেইল পাঠানো হলে সেটি ওই ব্যবহারকারীর ফেসবুকে সাইন-আপের সময় যে ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেটাতে পাঠিয়ে দেওয়া হবে। কয়েকদিন আগে ফেসবুকের হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার সিদ্ধান্তও ইমেইল বন্ধ করে দিতে ভূমিকা রাখতে পারে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV