নিরাপদ সড়ক চাই-এর যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেট শাখা কমিটি গঠন
নিউজার্সি প্রতিনিধি : ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই শ্লোগানকে ধারণ করে “নিরাপদ সড়ক চাই” যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেইট শাখা গঠন কা হয়েছে।।নিউজার্সির তরুন সংগঠক আবুল কালামকে আহ্বায়ক, সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ও তরুণ ব্যবসায়ী আলমগীর খাঁনকে যুগ্ন আহবায়ক এবং জালালাবাদ ট্রাভেলসের স্বত্বাধিকারী মাশুক আহমদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নিরাপদ সড়ক চাই এর যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেইট শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত গত রবিবার রাতে প্যাটারসনের নিউজার্সি হেলফ সেন্টারে কমিউনিটি এক্টিবিষ্ট সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সফল সংগঠক নুরুজ্জামান সোহেল এর সার্বিক তত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে মোবাইল ফোনে কথা বলে এ কমিটি ঘোষণা করেন। এ সময় সেখানে নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন ও সদস্য সচীব স্বীকৃতি বড়ুয়াসহ অনেক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা এ,বি,এম ওসমান গনি, বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা মো: মনির হোসেন ও বিশেষ বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার সদস্য মো: আনোয়ার হোসেন.এসময় অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন শামীম আহমদ, আনহার মিয়া, মোশাররফ আলম, মিনহাজ আহমদ, বিশ্বজিৎ দে বাবলু, আবুল কালাম, তরুন বক্তা ফরিদ উদ্দিন, প্যাটারসন বোর্ড অব এডুকেশনের কমিশনার প্রার্থী জয়েদ রহিম ও জোয়েল ডি রমিরেজসহ আরও অনেক।।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল