Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

নির্বাচনী আমেজে বাংলাদেশ সোসাইটি’র ইফতার

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: July 1, 2016 | 5:39 PM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইন্ক’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২৬ জুন রোববার সিটির সানি সাইড কমিউনিটি হলে অুনষ্ঠিত হয়। সামনে সোসাইটির নির্বাচনের কারনে এ ইফতার মাহফিলটিতে ছিল নির্বাচনী আমেজ। সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য, সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেন। সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ডা. মইনুল ইসলাম মিয়া, এমএ কাইয়ুম, এটর্নী মঈন চৌধুরী, আলী ইমাম শিকদার, এটর্নী পেরী ডি সিলভার, সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি ওয়াসী চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ রুহুল  আমীন সিদ্দিকী, নির্বাচন কমিশনের সদস্য আবদুল হাকিম মিয়া, জামান তপন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, বীর মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইসলাম, আব্দুল মুকিত চৌধুরী ও আজহরুল হক মিলন, নোয়াখালী সমিতির

সাবেক সভাপতি সফি আলম লাল, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন আযম, কমিউনিটি নেতা সুফিয়ান আহমেদ, হাজী আব্দুল রহমান, দেওয়ান শাহেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, সুজন আহমেদ, আব্দুল কাদির শাহীন, শাহাদৎ হোসেন, সাইফুল ইসলাম রহীম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
সোসাইটির আরেকটি প্যানেল ‘শাহাদৎ-ওসমান’ !
ওদিকে বাংলাদেশ সোসাইটির নির্বাচন যত এগিয়ে আসছে ততোই প্যানেল গঠন ও প্রার্থী তালিকায় রদ-বদলের ঘটনা বাড়ছে। কুনু-আজম প্যানেল ঘোষণার পরই রহিম-আহবাব প্যানেলের আমুল পরিবর্তন ঘটেছে। একইভাবে প্যানেলের অন্যান্য পদেও নতুন নতুন মুখের আবির্ভাব ঘটছে। একারণে আগে থেকে লাইনে থাকা অনেকেই প্রত্যাশিত পদ না পেয়ে প্যানেলের সাথে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে নিজেরাই নয়া প্যানেলের পরিকল্পনা নিচ্ছেন। বিভিন্ন সূত্র জানায়, কুনু-আজম প্যানেল গঠনের সময় থেকেই মূলধারার রাজনীতিতে সরব ওসমান চৌধুরী ছিলেন তাদের সাথে। কিন্তু এখন সরে গিয়ে নিজেই সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পরিকল্পনা নিয়েছেন। প্রস্তাবিত এ প্যানেলের সভাপতি পদে আসতে পারেন যুবলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ কর্মী শাহাদৎ হোসেন। ওসমান চৌধুরী জানান, নির্বাচনী ময়দানে নামতে চান ওসমান চৌধুরী। কারণ, কম্যুনিটির অবস্থান অনেক সমৃদ্ধ হওয়ায় এখন সুযোগ তৈরী হয়েছে মূলধারায় জোরালোভাবে সম্পৃক্ত হওয়া এবং ন্যায্য অধিকারগুলো আদায়ে সকলকে সোচ্চার করার।

একইভাবে কামাল-রুহুল প্যানেলে প্রত্যাশিত পদ না পেয়ে সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রফিকুল ইসলাম ডালিম। প্রধান দুই প্যানেলের গঠন চূড়ান্ত হবার পর আরো অনেকেই নয়া এ প্যানেলে সম্পৃক্ত হতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেই মাঠে নেমেছেন ‘কুনু-আজম প্যানেল’ এবং ‘কামাল-রুহুল প্যানেল’। তবে তারা এখনও তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেননি।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্যানেল প্রক্রিয়ায় সরব গোটা কম্যুনিটি। অনেকে ভোটার তালিকাভুক্তির অভিযানে। সম্ভাব্য প্রার্থীরা শুধু ভোট প্রার্থনাই নয়, অনেকে সদস্য-ভোটার হওয়ার ফরম সংগ্রহও করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV